একঝলক (১৮ জুন ২০২৬)

১ / ৮
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক অপরাধের ঘটনা প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে মতিঝিল এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। ঢাকা, ১৮ জুন
ছবি: দীপু মালাকার
২ / ৮
ছানাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা মুরগি।। ভাঙ্গার পাড়, চরবাড়িয়া, বরিশাল, ১৮ জুন
ছবি: সাইয়ান
৩ / ৮
সকাল থেকে সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির মধ্যে থেমে থাকার সুযোগ নেই দিন আনে দিন খায় মানুষের।  হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৮ জুন
ছবি: আনিস মাহমুদ
৪ / ৮
কাঠের বাক্সে হরেক রকমের গয়না নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন এক ফেরিওয়ালা। ঈশান গোপালপুর, ফরিদপুর, ১৮ জুন
ছবি: আলীমুজ্জামান
৫ / ৮
সকাল থেকেই ছিল মেঘ-রোদ্দুরের লুকোচুরি। অবশেষে দুপুরে ঝুম বৃষ্টি শুরু হলে গাজীপুরের হিলফুল এডুকেশন একাডেমির শিক্ষার্থীরা দল বেঁধে নেমে পড়ে স্কুল প্রাঙ্গণে। ১৮ জুন
ছবি: মাসুদ রানা
৬ / ৮
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইছামারা এলাকায় যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। বালুভর্তি জিয়ো ব্যাগ ফেলে সেই ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ইছামারা গ্রাম এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ জুন
ছবি : সোয়েল রানা
৭ / ৮
মাঠ থেকে পেঁপে তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। বড়িয়া গ্রাম এলাকা, ধুনট, বগুড়া, ১৮ জুন
ছবি : সোয়েল রানা
৮ / ৮
ছানাকে আগলে বনের গহিনে একটি গাছের ডালে বসে আছে মা বানর। ব্যাঙছড়ি, কাপ্তাই, রাঙামাটি, ১৮ জুন
ছবি: সুপ্রিয় চাকমা