রূপসা নদীর পানি বেড়েছে। মাছ কোম্পানির ভিআইপি ঘাটের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জোয়ারে পানি। রূপসা ঘাট, খুলনা, ১৪ আগস্টছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
খুলনা নগরের কে ডি ঘোষ রোডের থানার মোড়ে ঘড়ি মেরামতে ব্যস্ত সনৎ কুমার সরকার। তিনি কয়েক দশক ধরে এই পেশায় আছেন। খুলনা, ১৪ আগস্টছবি: প্রথম আলো
৩ / ১২
পার্বত্য এলাকা থেকে আনা মুলি বাঁশ দিয়ে তৈরি হচ্ছে চাঁটাই। এসব চাঁটাই সাধারণত টিনের ঘরে সিলিং হিসেবে ব্যবহার হয়। চৌড়হাস, কুষ্টিয়া, ১৪ আগস্টছবি: তৌহিদী হাসান
৪ / ১২
লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া বন্য প্রাণী রেসকিউ সেন্টারে একটি লজ্জাবতী বানর। মৌলভীবাজার, ১৪ আগস্টছবি: প্রথম আলো
৫ / ১২
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া বেড়েছে। তাই অনেকে যাতায়াত খরচ কমাতে ট্রেনে চলাচল করছেন। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে গাদাগাদি করে চলছেন যাত্রীরা। ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১৪ আগস্টছবি: দিনার মাহমুদ
৬ / ১২
নিম্নচাপে প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক রিকশাচালক। পাওয়ার হাউস মোড়, খুলনা, ১৪ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
দুরন্তপনায় মেতেছে এক শিশু। ব্রিজ থেকে সুরমা নদীতে লাফ দিয়েছে সে। কিনব্রিজ, সিলেট, ১৪ আগস্টছবি: আনিস মাহমুদ
৮ / ১২
সরকারি নির্ধারিত মূল্যে ওএমএসের পণ্য কিনতে ভিড় করেছে সাধারণ মানুষ। কলেজগেট, রাঙামাটি, ১৪ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
জাম্বুরা বিক্রি করতে এসেছেন চাষিরা। বনরূপা সমতাঘাট, রাঙামাটি, ১৪ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১২
নৌকায় করে সুরমা নদীতে মাছ ধরছেন মৎস্যশিকারি। শেখঘাট, সিলেট, ১৪ আগস্টছবি: আনিস মাহমুদ
১১ / ১২
হেঁটে হেঁটে রঙিন বেলুন বিক্রি করেন আবুল মিয়া। বেলুন বিক্রি করে তাঁর ২০০ থেকে ২৫০ টাকা আয় হয়। কাজীর বাজার ব্রিজ, সিলেট, ১৪ আগস্টছবি: আনিস মাহমুদ
১২ / ১২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যান পড়ে যায় জলাশয়ে। কানড়া, দাউদকান্দি, কুমিল্লা। ১৪ আগস্টছবি: আবদুর রহমান