একঝলক (৩০ এপ্রিল, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে ছোট ছাতায় রোদের আঁচ ঠেকিয়ে কোলে সন্তান নিয়ে ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন এক নারী। পশ্চিম গোয়ালচামট এলাকা সদর উপজেলা, ফরিদপুর, ২৯ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
২ / ১৬
পাবনার বেড়া উপজেলার ডায়াবেটিস সমিতির আয়োজনে বেড়া ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার সার্কাসে আনা হয়েছে হাতি। সেই হাতি দিয়ে ভয় দেখিয়ে সড়কে চলছে চাঁদাবাজি। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। বোয়ালমারী, সাঁথিয়া, পাবনা, ২৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৬
দুপুরে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন পথচারীরা। এই বৃষ্টির মধ্যেও ঝুঁকি নিয়ে চলেছেন পথচারী ও বাইকাররা। ট্রাফিক মোড়, পাবনা, ২৯ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৬
২৬ এপ্রিলের শিলাঝড়ে জমিতে ঝরে পড়েছে ধান। ধান কেটে নেওয়ার পর জমি থেকে ধান কুড়াচ্ছেন কোহিনুর বেওয়া। কাঁকনহাটের দরগাপাড়া, গোদাগাড়ী, রাজশাহী, ২৯ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
৫ / ১৬
আজ রোববার শুরু হয়েছে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। কেন্দ্রে প্রবেশ করে নির্দিষ্ট আসনের অবস্থান দেখে নিচ্ছে শিক্ষার্থীরা। বগুড়া জিলা স্কুল, বগুড়া, ৩০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৬ / ১৬
সিলেটের বিভিন্ন হাওরে চলছে বোরো ধান কাটা ও মাড়াই। হাওর থেকে ধান এনে মাড়াই শেষে ইট দিয়ে চুলা তৈরি করে তাতে ধান সেদ্ধ করছেন কিষানী নাজমা বেগম। বউবাজার, কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
রোদে ধান কাটতে কাটতে হাঁপিয়ে ওঠা কৃষক ছাতার নিচে বিশ্রাম নিতে বসেছেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজ এলাকা, খুলনা, ৩০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৬
বুলবুলিতে জামরুল খায়। আলিয়া মাদ্রাসা সড়ক এলাকা, ভোলা, ৩০ এপ্রিল
ছবি: নেয়ামতউল্যাহ
৯ / ১৬
চারদিকে এখন ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম। ছেলেকে সঙ্গে নিয়ে ধান মাড়াই করতে মেশিন নিয়ে চলছেন বাবা মোজাহিদ প্রামাণিক। প্রতি মণ (৪০ কেজি) ধান মাড়াইয়ের জন্য তিনি পান ২ কেজি ধান। দাপুনিয়া, পাবনা-পাকশী সড়ক, পাবনা, ৩০ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৬
গত শনিবার বিকেলে পাবনা শহর ও আশপাশে শক্তিশালী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে সরকারি এডওয়ার্ড কলেজের বেশ কিছু বড় গাছ ভেঙে পড়ে। পরদিন গাছ কেটে রাস্তা পরিষ্কার করলেও বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিল কলেজের ছাত্রাবাসসহ বিভিন্ন ভবন। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ৩০ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৬
বাজারে আসতে শুরু করেছে মৌসুমি রসাল ফল আম। প্রতি কেজি লক্ষ্মীভোগ আম বিক্রি হচ্ছে ১৮০ টাকা। হাজীগঞ্জ বাজার, চাঁদপুর, ৩০ এপ্রিল
ছবি: এম সাদেক
১২ / ১৬
খাবার হিসেবে শামুক, ছোট মাছসহ জলজ ছোট প্রাণীর খোঁজে কাপ্তাই হ্রদে ঘুরছে হাঁসটি। রিজার্ভ বাজার এলাকা, রাঙামাটি, ৩০ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৬
সম্প্রতি কয়েক দফা বৃষ্টিতে চায়ের ফলন ভালো হয়েছে। সাধারণত নারী শ্রমিকেরাই চায়ের কুঁড়ি তোলার কাজ করে থাকেন। তবে, এবার কুঁড়ি বেশি হওয়ায় পুরুষ শ্রমিকেরাও এ কাজে নেমে পড়েছেন। নারী-পুরুষ সমানতালে কাজ করছেন। রত্না চা-বাগান এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৩০ এপ্রিল
ছবি: কল্যাণ প্রসূণ
১৪ / ১৬
খালবিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন পানিতে মাছ ধরবেন অনেকে। নতুন জাল বিক্রির জন্য শহরে এসেছেন এক ব্যক্তি। জিন্দাবাজার এলাকা, সিলেট, ৩০ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৬
সকালে দুই মেয়েকে সাইকেলে এভাবে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন এক বাবা। অভিরাম এলাকা, রংপুর, ৩০ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৬
এসএসসির প্রথম পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। বেলা ১টা, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, জামালখান, চট্টগ্রাম, ৩০ এপ্রিল
ছবি: জুয়েল শীল