বাবার সঙ্গে পদ্মাপাড়ে ঘুরতে এসে বন্দুক দিয়ে শুটিং খেলায় মগ্ন শিশু রিভিকা। পাঠানপাড়া মুক্তমঞ্চ এলাকা, রাজশাহী, ১৫ জুলাইছবি: শহীদুল ইসলাম
২ / ১৬
খুলনা শহরের পুব আকাশে রংধনু। জোড়াগেট, খুলনা, ১৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
পদ্মা নদীর ওপর দেশের দীর্ঘতম রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ঈদ-আনন্দ উদ্যাপনে পরিবার-পরিজন নিয়ে নৌকা নিয়ে বেড়াতে এসেছেন অনেকে। গোধূলিতে আকাশের নানা রং ছিল পর্যটকদের জন্য উপরি পাওনা। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৫ জুলাইছবি: হাসান মাহমুদ
৪ / ১৬
ঈদের ছুটি শেষে সাপ্তাহিক ছুটির দিনে কুমিল্লার বিনোদনকেন্দ্রগুলো মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে। ধর্মসাগর দীঘির পাড়, কুমিল্লা, ১৫ জুলাইছবি: এম সাদেক
৫ / ১৬
১৫ দিন পর রথ নিয়ে ফেরত যাচ্ছেন পুণ্যার্থীরা। উল্টোরথযাত্রাটি খুলনার জোড়াগেট প্রেমকানন থেকে ধর্মসভা মন্দির পর্যন্ত প্রদক্ষিণ করে। জোড়াগেট, খুলনা, ১৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৬
পর্যটকদের উপস্থিতিতে জমে উঠেছে ঝালকাঠির কুড়িয়ানা, ভিমরুলি এলাকার পেয়ারাবাগানের খালগুলো। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা খালগুলোতে নৌকা, ট্রলার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভিমরুলি বাজার, ঝালকাঠিছবি: সাইয়ান
৭ / ১৬
ঈদের ছুটি শেষে চট্টগ্রাম নগরে ফিরছেন কর্মজীবীরা। বেলা একটা, চট্টগ্রাম রেলস্টেশন, ১৫ জুলাইছবি: জুয়েল শীল
ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন লোকজন। নির্ধারিত সময়ে বাস না পাওয়ায় টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। ঠনঠনিয়া আন্তজেলা কোচ টার্মিনাল, বগুড়া শহর, ১৫ জুলাইছবি: সোয়েল রানা
১০ / ১৬
বন্যা পরিস্থিতে সিলেটের বাজারে ডিমের দাম বেড়েছে। মৌলভীবাজার থেকে পাইকারি দরে ডিম কিনে আনা হয়েছে সিলেট নগরে। খুচরা বাজারে বিক্রির জন্য বাসের ছাদ থেকে নামানো হচ্ছে ডিমের ক্যারেট। কদমতলী, সিলেট, ১৫ জুলাইছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
ঈদ-আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে ব্যস্ত মানুষ। মালপত্র নিয়ে পিকআপে করে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন কয়েকজন। পাটগুদাম ব্রিজ মোড় এলাকা, ময়মনসিংহ, ১৫ জুলাইছবি: আনোয়ার হোসেন।
১২ / ১৬
সাপ্তাহিক বন্ধের দিনে পদ্মা সেতু দেখতে মাওয়ার পুরোনো ফেরিঘাট এলাকায় দর্শনার্থীদের ভিড়। দূরদূরান্ত থেকে লোকজন নৌকা ভাড়া করে পদ্মা সেতু দেখতে এসেছেন। ১৫ জুলাই, মুন্সিগঞ্জছবি: দীপু মালাকার
১৩ / ১৬
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ১৬
দুর্গম পাহাড়ের বাগান থেকে কলার ছড়ি সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। হরি কুমার মহাজনপাড়া (মায়াফাপাড়া), দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ জুলাইছবি: পলাশ বড়ুয়া
১৫ / ১৬
চার দিন ধরে অব্যাহত জলোচ্ছ্বাসে বিপর্যস্ত দক্ষিণ উপকূলের জীবনযাত্রা। উঁচু জোয়ারের পানিতে ঘরদোর প্লাবিত হওয়ায় স্বাভাবিক জীবনের ছন্দপতনে দিশাহারা মানুষ। নলবুনিয়া, তালতলী, বরগুনা, ১৫ জুলাইছবি: মোহাম্মাদ রফিক
১৬ / ১৬
শুক্রবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা মানুষের ঢল। যাত্রীদের ভিড়ে যানবাহনের তেমন ঠাঁই নেই বললেই চলে। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ জুলাইছবি: এম রাশেদুল হক