টকটকে লাল রঙের পাহাড়ি এ ফলকে চাকমারা ডাকে ‘রসকো’, ত্রিপুরারা ‘তাইথাক’। বাঙালিদের কাছে এটা পরিচিত ‘রক্তফল’ নামে। পিটিসি সড়কমুখ, রাঙামাটি, ২০ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৪
বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া, ২০ এপ্রিলছবি: সোয়েল রানা
৩ / ২৪
সড়কের পাশের গাছে ফুটেছে সোনালু ফুল। শহর রক্ষা বাঁধ, রাঙামাটি, ২০ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৪
ঘোড়ার গাড়িতে করে মাঠ থেকে ফসল নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। পদ্মাঘাট সড়ক, পাবনা, ২০ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৫ / ২৪
যমুনার চর থেকে কাঁচা–পাকা ধান কেটে আনা হয়েছে। ৩ নম্বর ক্রসবার এলাকা, সিরাজগঞ্জ, ২০ এপ্রিলছবি: সাজেদুল আলম
৬ / ২৪
সড়কের পাশে ফুলে ফুলে রঙিন কৃষ্ণচূড়াগাছ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ২০ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২৪
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শিশুকে বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন অভিভাবক। শিবগঞ্জ, সিলেট, ২০ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৮ / ২৪
জমি থেকে কাটা হয়েছে বোরো ধান। সেই ধান আঁটি বেঁধে কাঁধে করে নিয়ে যাচ্ছেন এক কৃষিশ্রমিক। জুড়ী, মৌলভীবাজার, ২০ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
৯ / ২৪
লেইস–ফিতাসহ হরেক পণ্য বিক্রি করতে বেরিয়েছেন ফেরিওয়ালা। কদমতলি, সিলেট, ২০ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১০ / ২৪
পদ্মা নদীর মোহনায় ধরা পড়েছে প্রায় ৩০ কেজি ওজনের কাতলা মাছটি। নিলামে মাছটি ৬৭ হাজার টাকায় কেনেন ব্যবসায়ী চান্দু মোল্লা। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ২০ এপ্রিলছবি: এম রাশেদুল হক
সেচযন্ত্র চালানোর জন্য ডিজেল পাচ্ছেন না কৃষকেরা। লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক সেচযন্ত্র চালাতেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। তবে ব্যতিক্রম সাইফুল ইসলামের জমিটি। বছর দুয়েক আগে নিজ উদ্যোগে লাগিয়েছিলেন সৌরবিদ্যুতের প্যানেল। সেই সৌরবিদ্যুৎ ব্যবহার করেই এখন জমিতে সেচ দিচ্ছেন তিনি। রাধাকান্তপুর, সদর উপজেলা, পাবনা, ২০ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৫ / ২৪
যমুনা নদীতে নৌকায় করে মাছ ধরছেন মৎস্যজীবীরা। ৩ নম্বর ক্রসবার এলাকা, সিরাজগঞ্জ, ২০ এপ্রিলছবি: সাজেদুল আলম
১৬ / ২৪
জমিতে সেচের প্রয়োজন। তবে সেচযন্ত্র চালাতে প্রয়োজনমতো ডিজেল পাচ্ছেন না কৃষকেরা। তাই তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন। এমনই এক পাম্পে ডিজেল সংগ্রহে জন্য তাঁদের অপেক্ষা। গোয়ালচামট, ফরিদপুর, ২০ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১৭ / ২৪
হাওরে কাটা ধান ট্রাক্টরে করে আনা হচ্ছে। দক্ষিণ জাল্লাবাদ, কিশোরগঞ্জ, ২০ এপ্রিলছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২৪
বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বাজারে কাসুন্দির চাহিদা বাড়ে। নিজের তৈরি কাসুন্দি মাথায় নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন অগ্নিশ্বর রায়। চর টেপুরাকান্দি, ফরিদপুর, ২০ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১৯ / ২৪
শিশুকে দেওয়া হচ্ছে হামের টিকা। সিটি করপোরেশন চত্বর, রংপুর, ২০ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
২০ / ২৪
জ্বালানি নিতে সড়কের এক পাশে দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যানবাহনের চালকেরা। তেঁজগাও, ঢাকা, ২০ এপ্রিলছবি: দীপু মালাকার
২১ / ২৪
জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির লম্বা সারি। দীঘারকান্দা বাইপাস, ময়মনসিংহ, ২০ এপ্রিলছবি: মোস্তাফিজুর রহমান
২২ / ২৪
প্রচণ্ড গরমের মধ্যে রোদ থেকে সুরক্ষা দিতে শিশুর মাথায় কাপড় দিয়ে রেখেছেন এক অভিভাবক। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সামনে, ঢাকা, ২০ এপ্রিলছবি: সাজিদ হোসেন
২৩ / ২৪
ট্রেন আসছে। তবু নিরাপত্তাবিধি উপেক্ষা করে রেললাইন পার হচ্ছেন লোকজন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বিমানবন্দর রেলস্টেশন এলাকা, ঢাকা, ২০ এপ্রিলছবি: খালেদ সরকার
২৪ / ২৪
বাগবাড়ির জিয়াবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান। বাগবাড়ী, গাবতলী, বগুড়া, ২০ এপ্রিলছবি: সোয়েল রানা