একঝলক (১ জুন ২০২৬)

১ / ১২
দেখতে ভেজা, আসলে ভেজা নয়; প্রচণ্ড গরমে সড়কের ওপর তৈরি হয়েছে মরীচিকার মতো এমন দৃশ্য। সাইনবোর্ড, বাগেরহাট, ১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
গরমে স্বস্তি পেতে দড়াটানা নদীতে ডোবাডুবিতে মেতেছে শিশু-কিশোরেরা। কে বি বাজার, বাগেরহাট, ১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১২
নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরার প্রস্তুতি। ডকইয়ার্ডে তুলে ট্রলার মেরামত ও রং করার কাজে ব্যস্ত শ্রমিকেরা। দৈনিক ১ হাজার ২০০ টাকা মজুরিতে চলছে কাজ। আদর্শ পাড়া, বাগেরহাট, ১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
সকাল থেকে প্রখর রোদ আর ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে ব্রিজের রেলিংয়ে ঘুমিয়ে পড়েছেন এক ব্যক্তি। কিনব্রিজ, সিলেট, ১ জুন
ছবি: আনিস মাহমুদ
৫ / ১২
শজনেগাছের ডালে বসে আছে একটি বুলবুলি পাখি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ১ জুন
ছবি: সাদিক মৃধা
৬ / ১২
জমে উঠেছে বানেশ্বরের আমের হাট। বাগান থেকে হিমসাগর, গুটি আম ক্রেটে ভরে তা ভ্যানে করে হাটে নিয়ে এসেছেন বাগানিরা। ক্রেতা-বিক্রেতায় সরগরম হয়ে উঠেছে হাট। বানেশ্বর, পুঠিয়া, রাজশাহী, ১ জুন
ছবি: শহীদুল ইসলাম
৭ / ১২
ভূমিধসে হয়েছিল রাঙামাটি-চট্টগ্রাম সড়কে, তাতে যান চলাচল এক ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়। ঘাগড়া চম্পাতলি, রাঙামাটি, ১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১২
রংপুর-ঢাকা মহাসড়কের একেবারে মাঝখানে ঝুঁকি নিয়ে খড়, ধান ও ভুট্টা শুকাতে দিয়েছেন অনেকেই। বৈরাগীগঞ্জ, মিঠাপুকুর, রংপুর। ১ জুন
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
গ্রীষ্মের সবজি করলার মৌসুম চলছে। চাষিদের কাছ থেকে প্রতি মণ ৮০০ টাকা দরে কিনে তা ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন পাইকার। বলদিপুকুর হাট, মিঠাপুকুর, রংপুর। ১ জুন
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
দূর থেকে কলসিতে বিশুদ্ধ খাওয়ার পানি নিয়ে আসছেন বেদে পরিবারের সদস্যরা। মীরগঞ্জ, বাবুগঞ্জ, বরিশাল, ১ জুন
ছবি: সাইয়ান
১১ / ১২
মাছ ধরা শেষে আড়িয়াল খাঁ নদের তীরে পড়ন্ত বিকেলে জাল গুছিয়ে নিচ্ছেন বেদে পরিবারের সদস্য ও জেলেরা। এই বেদে সম্প্রদায়ের জীবন কাটে এই নদের তীরেই। জেলেরা জীবিকার জন্য নদে নামে মাছ শিকারে। মীরগঞ্জ, বাবুগঞ্জ, বরিশাল, ১ জুন
ছবি: সাইয়ান
১২ / ১২
ঈদের ছুটিতে জনশূন্য ঢাকা নিউমার্কেট। সাধারণ সময়ে ক্রেতাদের ভিড়ে মুখর থাকা রাজধানীর এই বিপণিবিতান ছুটির কারণে এমন সুনসান। নিউমার্কেট, ঢাকা, ১ জুন
ছবি: মীর হোসেন