একঝলক (১২ নভেম্বর ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
সিলেট থেকে আনা হয়েছে আনারস। প্রতি মণ পাইকারি বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়। রংপুর টাউন হলের সামনে, রংপুর, ১২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
পুরোদমে চলছে ইটভাটায় ইট তৈরির কাজ। ইট তৈরির জন্য কাদা নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। বাড়ইপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
রংপুরে শুরু হয়েছে আমন ধান কাটা। ধান কেটে জমিতে শুকানোর পর তা বাড়িতে নেওয়ার জন্য আঁটি বাঁধছেন এক নারী শ্রমিক। বাড়ইপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
আলু লাগানোর ভরা মৌসুম চলছে। বীজ নিয়ে রোপণ করতে খেতে যাচ্ছেন কৃষক জাহাঙ্গীর। উপজেলার কাহেতরা এলাকা, বুড়িচং, কুমিল্লা, ১২ নভেম্বর
ছবি: এম সাদেক
৫ / ১২
নিজের জমিতে চাষ করা ক্ষীরা তুলছেন কৃষক শাহ আলম। প্রতি কেজি ক্ষীরার পাইকারি মূল্য ২৯ টাকা। পাইকারি ব্যবসায়ীরা খেতে এসে ক্ষীরা পাইকারি দামে কিনে নিয়ে যান। পশ্চিম হুগুলিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ১২ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১২
ঘাঘট নদে পানি কমেছে। হাঁটুপানিতে ছাগল কোলে নিয়ে পার হচ্ছেন এক নারী। পানবাড়ি এলাকা, রংপুর, ১২ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
কাঁকড়া ও চিংড়ি ধরতে সালতা নদীতে চারা ফেলছেন একজন। ধানিবুনিয়া, ডুমুরিয়া, খুলনা, ১২ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১২
সড়কে খাবার খুঁজে বেড়াচ্ছে কাঠবিড়ালিটি। সঙ্গে রয়েছে শালিক ও চড়ুই পাখি। কাস্টমস গেট এলাকা, খালিশপুর, খুলনা, ১২ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১২
নিজের খেত থেকে লালশাক তুলছেন কৃষক সাঈদ বিশ্বাস। বাজারে বিক্রি করবেন এ শাক। বাবার কাজে সহযোগিতা করছে স্কুলছাত্রী মেয়ে সাদিয়া বিশ্বাস। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
১০ / ১২
নদ-নদী, খাল-বিলে পানি কমায় মাছ ধরার হিড়িক পড়েছে। ধরাও পড়ছে প্রচুর মাছ। কুমার নদে বড়শি দিয়ে মাছ শিকার করছেন বিভিন্ন এলাকার শৌখিন মৎস্য শিকারিরা। মদনখালি এলাকা, ডিগ্রিচর, ফরিদপুর, ১১ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ১২
ব্যবসায়ী মোহাম্মদ আলী কৃষকের কাছ থেকে প্রতিটি লাউ কিনেছেন ১৮ থেকে ২০ টাকায়। ঢাকার বাজারে প্রতিটি লাউ বিক্রি হবে ২৫ থেকে ২৬ টাকায়। নওহাটা হাট, পবা, রাজশাহী, ১১ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১২
রেললাইন ধরে হেঁটে হেঁটে মাছ বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। মোমিনখলা এলাকা, সিলেট, ১২ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ