একঝলক (৭ সেপ্টেম্বর ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
গাছের ডালে দড়ি ঝুলিয়ে অপর প্রান্তে বাঁশের টুকরা বেঁধে তৈরি দোলনায় দুরন্তপনায় মেতেছে শিশুরা। একজন বসে আর দোল দেয় অপর দুজন। পালাক্রমে চলে তাদের এ খেলা। কাঁকরকাটা, গয়েশপুর, পাবনা, ৭ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ২৯
পেশাগত দায়িত্ব পালনের সময় রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিকেরা। চৌরঙ্গী মোড়, নীলফামারী, ৭ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ২৯
তীব্র তাপপ্রবাহ আর খরা পরিস্থিতি জ্বালানিসংকট বাড়িয়ে দিয়েছে। তাই দিন দিন সৌরবিদ্যুতের ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। গ্রামের মাঠে সৌরবিদ্যুতের সাহায্যে আমন ধান খেতে সেচ দেওয়া হচ্ছে। হুয়াকুয়া, সোনাতলা, বগুড়া, ৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ২৯
জাগ দেওয়া পাটের আঁশ ছড়ানো হয়ে গেছে। এখন মাঠ থেকে পাটকাঠি বাড়িতে নিয়ে আসছেন কৃষকেরা। দহপাড়া গ্রাম, সোনাতলা, বগুড়া, ৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ২৯
বন্যার কথা মাথায় রেখে বাড়ির উঠানেই মরিচের বীজতলা তৈরি করছেন সুমানা বেগমের পরিবার। সেই বীজতলার যত্ন নিচ্ছেন তিনি। মহেষপাড়া, সোনাতলা, বগুড়া, ৭ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ২৯
প্রতি বুধবার মিরশ্বানি বাজারে বসে গরুর হাট। বাজার থেকে গরু আনা-নেওয়ার জন্য অপেক্ষায় শত শত ছোট–বড় ট্রাক। মিরশ্বানি, চৌদ্দগ্রাম, ৭ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৭ / ২৯
তীব্র গরমে স্বস্তি পেতে রেলস্টেশনে ট্রেনের সাপ্লাই পানিতে গোসল করছেন একজন শ্রমজীবী। পুরোনো রেলস্টেশন, খুলনা, ৭ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৯
সাইকেলে প্লাস্টিকের পণ্য নিয়ে বিক্রির জন্য বেড়িয়েছেন শরিফ মিয়া। পাড়া-মহল্লায় গিয়ে এসব পণ্য বিক্রি করবেন। টিলাগড়, সিলেট, ৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ২৯
সড়কে দ্রুতগতিতে চলছে যাত্রীবাহী বাস। সেই বাসের ছাদে বসে গন্তব্যে যাচ্ছেন তিনজন। বাসের ছাদে এমন চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক, ইসলামপুর, সিলেট, ৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৯
প্রখর রোদে ভ্যান চালিয়ে ক্লান্ত এক চালক গাছের নিচে ছায়াঘেরা স্থান পেয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছেন। দেওভোগ, নারায়ণগঞ্জ, ৭ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
১১ / ২৯
সিলেটের বিভিন্ন নদ-নদী ও খাল থেকে প্রায় সারা বছর বালু উত্তোলন করা হয়। সারা দিন বালু তোলার কাজে থাকেন নারী-পুরুষ শ্রমিকেরা। খাল থেকে বালু তুলে স্তূপ করছেন তেমনই এক শ্রমিক। দিন শেষে মজুরি পান ৫০০ টাকা। মালনীছড়া, সিলেট, ৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১২ / ২৯
মারবেল খেলায় মেতেছে শিশুরা। আগের মতো এখন আর শিশুদের এ খেলা খেলতে দেখা যায় না। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ৭ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৩ / ২৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভাজকে লাগানো ফুলগাছগুলোয় ফুটেছে অপরূপ রাধাচূড়া। শরতের আকাশে ফুলগুলো আরও মোহনীয় হয়ে উঠেছে। পদুয়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ৭ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৪ / ২৯
দৌলতদিয়া ফেরিঘাটে গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ নদীভাঙনে ৫০ মিটারের বেশি জায়গা নদীতে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ৫ নম্বর ফেরিঘাট বন্ধ করে। ভাঙন প্রতিরোধে বিআইডব্লিউটিএ সন্ধ্যা থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৫ / ২৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে দ্রুতগতির যানবাহনের সঙ্গে প্রতিযোগিতা চলছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এরপরও এসব যান চলাচল বন্ধ হচ্ছে না। নয়াবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ৭ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৬ / ২৯
পাবনায় তৈরি কাঁচির সমাদর দেশব্যাপী। এসব কাঁচি ঢাকা, গাজীপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা ও পোশাক কারখানায় সরবরাহ করা হয়। পিতলের হাতল লাগানো একটি কাঁচি প্রকারভেদে ২৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত পাইকারিতে বিক্রি হয়। রাজাপুর, পাবনা, ৭ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২৯
মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় নগরের বিভিন্ন স্থানে। এ সময় ওয়াসা ভবনের চারপাশে পানি জমে যায়। ওয়াসা, চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
১৮ / ২৯
কালভার্টের ওপরই ঝুঁকিপূর্ণভাবে রাখা হয়েছে ট্রান্সমিটার। রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকায়। ঢাকা, ৭ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ২৯
শহরের নববিধান বালিকা উচ্চবিদ্যালয়ে বাল্যবিবাহকে ‘না’ বলার প্রচারণায় শিক্ষার্থীরা। নাটোর, ৭ সেপ্টেম্বর
ছবি: মুক্তার হোসেন
২০ / ২৯
সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরের বেশির ভাগ সড়ক। বিপাকে পড়েছে পথচারীসহ শিক্ষার্থীরা। ট্রমা হাসপাতাল, কুমিল্লা, ৭ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
২১ / ২৯
মাছ ধরার জনপ্রিয় মাধ্যম চায়না দুয়ারি। নদীতে ফেলার আগে চায়না দুয়ারির ছেঁড়া অংশ সেলাই করছেন গৃহবধূ আসমা বেগম। ৬০ হাত লম্বা দুয়ারি প্রতিদিন নদীতে পেতে যে মাছ ধরেন, বাড়ির পাশের টেপাখোলা বাজারে সেগুলো বিক্রি করেন তিনি। ভুবনেশ্বর, মুন্সিডাঙ্গী, ফরিদপুর, ৭ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
২২ / ২৯
সারের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন কৃষকেরা। সার পেতে কৃষকদের একরকম যুদ্ধ করতে হচ্ছে। মুকুল বাজার, জামালপুর, ৭ সেপ্টেম্বর
ছবি: আব্দুল আজিজ
২৩ / ২৯
কৃষকের পাট ঘরে তোলার কর্মকাণ্ড এখনো চলছে। কৃষক আবদুর রহিম পাট কেটে ভুবনেশ্বর নদের কালো পানিতে জাগ দিচ্ছেন। ভাজনডাঙ্গা, ফরিদপুর, ৭ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
২৪ / ২৯
বর্ষার শুরু থেকে শরৎ পর্যন্ত সিলেটের হাওরাঞ্চলের নদ-নদী, হাওর-বাঁওড় থাকে জলমগ্ন। সড়ক পানিতে থাকায় হাওরপারের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নৌকায় বিদ্যালয়ে যায়। অনেক সময় নৌকাডুবির ঘটনাও ঘটে। কটালপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২৫ / ২৯
মুষলধারে বৃষ্টিতে রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। উপশহর, রাজশাহী, ৭ সেপ্টেম্বর
ছবি: শহীদুল ইসলাম
২৬ / ২৯
ভ্যাপসা গরমের পর হঠাৎ মুষলধারে বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়তে হয় কর্মমুখী মানুষের। বৃষ্টিতে ভিজে অনেকে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। প্রবর্তক মোড়, চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর
ছবি: সৌরভ দাশ
২৭ / ২৯
কর্ণফুলীর তীরে চাক্তাই খালে রাখা হয় বেশ কিছু পণ্যবাহী ও মাছ ধরার নৌকা। নোঙর করার জন্য খালের সেতুর রেলিংয়ে বাঁধা হয় রশি। এতে দিনের পর দিন ভেঙে যাচ্ছে সেতুর রেলিং পিলার। নতুন ফিশারিঘাট, চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
২৮ / ২৯
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে নয়াপল্টনে যুবদলের শোকমিছিল। বিএনপি কার্যালয়, ঢাকা, ৭ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন
২৯ / ২৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র নাফিজ ইসলামের মা নাজমা ইসলাম সম্প্রতি আত্মহত্যা করেছেন। সাবেক পুলিশ কর্মকর্তা বাবার বিরুদ্ধে মায়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছেন নাফিজ ইসলাম। তাঁর বন্ধু ও সহপাঠীরা আত্মহত্যায় প্ররোচনার তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন। বুয়েট, ঢাকা, ৭ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন