একঝলক (১২ মে ২০২৬)

১ / ১১
জলাশয়ে জিরিয়ে নিচ্ছে সুইচোরা পাখিটি। হাটবাটী, বটিয়াঘাটা, খুলনা, ১২ মে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১১
বৃষ্টিতে খেতে জমেছে পানি। ধান কেটে নিয়ে আসছেন কৃষক। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
৩ / ১১
কাজীবাছা নদীতে মাছ ধরায় ব্যস্ত মৎস্যশিকারিরা। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ১২ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১১
বোরো ধান মাড়াই শেষে ভ্যানে তুলছেন এক কৃষক। গোয়ালচামট, ফরিদপুর, ১২ মে
ছবি: আলীমুজ্জামান
৫ / ১১
ফুলটির নাম ফাস্ট লাভ। লাল পেন্ডা নামেও পরিচিত। রাজবন বিহার, রাঙামাটি, ১২ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১১
‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’ স্লোগানে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে রংপুর নগরে সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। জিলা স্কুল মোড়, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
গাছের ডালে একঝাঁক চড়ুই পাখির কিচিরমিচির। শব্দ শুনে লাফিয়ে মগডালে উঠে পড়ে প্রতিবেশীর বিড়ালটি। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ১২ মে
ছবি: সাদিক মৃধা
৮ / ১১
হারভেস্টার দিয়ে ধান কাটছেন কৃষকেরা। ভবানীগঞ্জ, বগুড়া, ১২ মে
ছবি: সোয়েল রানা
৯ / ১১
মাঠ থেকে বেছে বেছে বরবটি তুলছেন এক কৃষক। ভবানীগঞ্জ, বগুড়া, ১২ মে
ছবি: সোয়েল রানা
১০ / ১১
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ফুটেছে পালাম ফুল। শহীদ মিনার এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
আসছে কোরবানির ঈদ। তাই মসলা বাটার পাটা বানাতে ব্যস্ত সাইদুর রহমান। আশরতপুর, রংপুর, ১২ মে
ছবি: মঈনুল ইসলাম