আগামী অক্টোবরের মাঝামাঝি সময় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এরই মধ্যে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন শিল্পীরা। আদর্শপাড়া, রংপুর, ৩০ আগস্টছবি: মঈনুল ইসলাম
ফুটন্ত লাল শাপলার বিলের পাড় দিয়ে খেলনা গাড়ি চালিয়ে যাচ্ছে দুই শিশু। মসূয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ, ৩০ আগস্টছবি: তাফসিলুল আজিজ
৪ / ২০
সকালে নেমেছে বৃষ্টি। একই ছাতার নিচে মায়ের সঙ্গে স্কুলের পথে ছোট্ট দুই পথযাত্রী। বয়রা, খুলনা, ৩০ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
ছড়ার দুই পাশে ফুটেছে অসংখ্য কাশফুল। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ ও পর্যটকেরা। ভুরভুরিয়া ছড়ার পাড়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩০ আগস্টছবি: শিমুল তরফদার
নিজের গরু দিয়ে অন্যের জমিতে চাষাবাদ করতে মাঠে যাচ্ছেন কৃষক। ফুলকোর্ট, শাজাহানপুর, বগুড়া, ৩০ আগস্টছবি: সোয়েল রানা
৮ / ২০
সবুজ পাতায় বসেছে প্রজাপতি। গোমতী নদীর পাড়, কুমিল্লা, ৩০ আগস্টছবি: আবদুর রহমান
৯ / ২০
আপন মনে সড়কে সাইকেল চালিয়ে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। নিউ গুলশান, বান্দরবান, ৩০ আগস্টছবি: মং হাই সিং মারমা
১০ / ২০
বাড়ির পাশে গ্রামীণ সড়কের ধারে পাটকাঠি শুকানো হচ্ছে। নিখুর্দি, ফরিদপুর, ৩০ আগস্টছবি: আলীমুজ্জামান
১১ / ২০
কেটলি আকৃতির চায়ের দোকানে যমুনার পাড়ে বেড়াতে আসা মানুষের ভিড়। ৩ নম্বর ক্রসবার এলাকা, সিরাজগঞ্জ, ৩০ আগস্টছবি: সাজেদুল আলম
১২ / ২০
হাওরে মাছ ধরতে অবাধে ব্যবহার করা হচ্ছে রিং জাল বা চায়না দুয়ারি জাল। সূক্ষ্ম ফাঁসের এই জালে পোনা মাছ, ডিমওয়ালা মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী আটকে মারা যায়। এ কারণে এই জাল তৈরি, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ। নিকলীর কুর্শা এলাকা, কিশোরগঞ্জ, ৩০ আগস্টছবি: তাফসিলুল আজিজ
১৩ / ২০
কপসিয়া ফুলের পাপড়িতে জমে আছে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৩০ আগস্টছবি: আকমল হোসেন
১৪ / ২০
দূর-দূরান্ত থেকে আনা জাম্বুরা বিক্রি করছেন কৃষক ও ব্যবসায়ীরা। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ৩০ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৫ / ২০
সড়কের দুই পাশে গাছপালা যেন বিছিয়ে দিয়েছে সবুজের চাদর। চান্দুরা, মানিকগঞ্জ, ৩০ আগস্টছবি: আবদুল মোমিন
১৬ / ২০
মালবোঝাই পিকআপটি ভোরে চাকা ভেঙে সড়কে পড়ে আছে। প্রেসক্লাবের সামনে, রংপুর, ৩০ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
আড়ত থেকে খুচরা দোকানে নিয়ে যাওয়া হচ্ছে কলা। গরমে এই মৌসুমি ফলটির চাহিদা থাকে বেশ। কদমতলী, সিলেট, ৩০ আগস্টছবি: আনিস মাহমুদ
১৮ / ২০
ভাদ্র মাস এলেই বাজারে দেখা মেলে পাকা তালের। আড়তে চলছে গ্রামবাংলার এই মৌসুমি ফলটির বেচাকেনা। কদমতলী, সিলেট, ৩০ আগস্টছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
জেলের জালে ধরা পড়েছে বিরল ‘স্লেন্ডার সানফিশ’। মাছটি দেখতে কৌতূহলী মানুষেরা ভিড় করছেন মাছের আড়তে। কুয়াকাটা, পটুয়াখালী, ৩০ আগস্টছবি: বিলাস দাস
২০ / ২০
সাঁথিয়ার ঘুঘুদহ বিল থেকে শাপলা ও পদ্মফুল তুলে এনে পাবনা শহরে বিক্রি করতে এসেছেন এক বিক্রেতা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৩০ আগস্টছবি: হাসান মাহমুদ