একঝলক (১৩ ডিসেম্বর ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
শীতের মৌসুমে রস আহরণে খেজুর গাছে হাঁড়ি বেঁধে চলে গেছেন গাছি। আর হাঁড়ির ওপর বসে রসের স্বাদ নিচ্ছে কোকিল। পরানপুর এলাকা, মাচ্চর, ফরিদপুর ১৩ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
২ / ১৮
লাল শাপলার ওপর মধু সংগ্রহে বসেছে মৌমাছি। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৩ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৮
পেঁয়াজের বিকল্প হিসেবে রান্নায় অনেকে পেঁয়াজ ফুল বা পেঁয়াজ কলিও ব্যবহার করেন। আবার অনেকে এটিকে ভাজি করেও খান। জমি থেকে তুলে আনা পেঁয়াজ ফুল ওজন করে কিনে নিচ্ছেন এক ব্যাপারী। প্রতি কেজি ফুল পাইকারি ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। ভায়না, সুজানগর, পাবনা, ১৩ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৮
খেত থেকে আলু তুলছেন কিষানিরা। পাইকারদের কাছে প্রতি কেজি আলু ৩৫ টাকায় বিক্রি করা হয়। পান বাজার এলাকা, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৮
১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হলেই ব্যানার ও ফেস্টুনে ভরে যাবে এলাকার অলিগলি সড়ক। এসব টাঙাতে যে কাঠের ফ্রেমে তৈরি করা হয়, তার জন্য গাছ কিনে এনেছেন ব্যবসায়ীরা। এই গাছ চিড়ে প্রস্তুত করা হচ্ছে ফ্রেম। সিংগা বাইপাস, পাবনা, ১৩ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৮
বিজরা বাজারে প্রতি বুধবার বসে কবুতরের হাট। এ হাটে বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে হাজির হন বিক্রেতারা। প্রতি জোড়া কবুতর ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়। লাকসাম, কুমিল্লা, ১৩ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৭ / ১৮
কুয়াশা কেটে রোদের দেখা মিলতেই কৃষকেরা মাঠে ছুটলেন। মাঠে কেটে রাখা ধান বাড়িতে নিয়ে যেতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভাসুবিহার গ্রাম, শিবগঞ্জ, বগুড়া, ১৩ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৮
শুকনা মৌসুমে পানি কমে যৌবন হারিয়েছে সুরমা নদীর শাখা কুশিগাঙ। চলতে পারছে না বড় নৌকা। কম পানিতে হাতে বাওয়া নৌকা চালাচ্ছে এক শিশু। কুশিঘাট এলাকা, সিলেট, ১৩ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
শর্ষের খেতে সাইকেলের টায়ার নিয়ে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। ভাসুবিহার এলাকা, বগুড়া, ১৩ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ১৮
খেত থেকে শর্ষেশাক তুলে বাড়ি ফিরছেন এক কৃষক। ঈশ্বরপুর এলাকা, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
একসময় চাঁদপুর পুরান বাজার বানরদের অভয়াশ্রম ছিল। বর্তমানে গাছপালা কমে যাওয়ায় বানরের সংখ্যাও কমে গিয়েছে। এখন যেগুলো আছে, সেগুলো খাবারের সন্ধানে চলে আসে লোকালয়ে। ডব্লিউ রহমান জুটমিল এলাকা, চাঁদপুর , ১৩ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১২ / ১৮
কনকনে শীত ও ঘন কুয়াশার মধ্যে বোরো ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। দুতিয়াপুকুর পাড় এলাকা, লালমাই, কুমিল্লা, ১৩ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৩ / ১৮
পাহাড়ি নারীর ঐতিহ্যবাহী পোশাক ওড়না (হাদি) বুনছেন কোমর তাতে। বাহারি আকার ও নকশাভেদে একেকটি হাদি বিক্রি করেন ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। উলুছড়া গ্রাম, রাঙামাটি, ১৩ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৮
খেত থেকে আলু তোলা শেষ হয়েছে। দু-একটি আলু হয়তো এখনো মাটির নিচে লুকিয়ে আছে—এ আশায় মাটি খুঁড়ছে দুই শিশু। লাহিড়ীহাট এলাকা, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৮
তিন চাকার যানের ওপর লাল-সবুজের পতাকা লাগাচ্ছেন তারেক। চলছে বিজয়ের মাস আর তার সঙ্গে সামনেই বিজয় দিবস। প্রতিবছর এই সময়ে উৎসবের আমেজ সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। বান্দ রোড, বরিশাল, ১৩ ডিসেম্বর
ছবি: সাইয়ান
১৬ / ১৮
বাজারে বিক্রির জন্য আনা হয়েছে পেঁয়াজের চারা। গোয়ালন্দ বাজার, রাজবাড়ী, ১৩ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৭ / ১৮
পাটের রশি তৈরির পর তা শুকাতে দিয়েছেন এক ব্যক্তি। বালাচড়া এলাকা, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৮
খেতে ফুটে রয়েছে হলুদ শর্ষে ফুল। মধু সংগ্রহে সেই ফুলে বসেছে মৌমাছি। ঈশ্বরপুর এলাকা, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম