একঝলক (২৯ জানুয়ারি ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
ভোরবেলায় কুয়াশা দেখা গেলেও রোদ উঠার পর শীতের অনুভূতি কমতে থাকে। ঘন কুয়াশায় লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গাছপাড়া, পাবনা, ২৯ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২ / ১৮
3. রংপুরে দুদিন ধরে ঘন কুয়াশায় দিনভর ছেয়ে থাকে চারপাশ। শহরেও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুলিশ লাইনসের সামনে, রংপুর, ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
শীতের সকালে জরুরি প্রয়োজনে শহরে এসেছেন মা। তাই শীতের কাপড়ে ঢেকে শিশুকে নিয়ে পথ চলছেন তিনি। জিন্দাবাজার এলাকা, সিলেট, ২৯ জানুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৮
তাঁরা সবাই দিনমজুর। দৈনিক মজুরির ভিত্তিতে কাজের আশায় শহরের মোড়ে মোড়ে এভাবেই দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায় তাঁদের। টুকরি ও কোদাল নিয়ে কাজের অপেক্ষায় থাকেন সেই ভোর থেকে। বন্দরবাজার এলাকা, সিলেট, ২৯ জানুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
মাঘের এই সময়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। ঘন কুয়াশা ও ঠান্ডায় কাবু এক ব্যক্তি গুটিসুটি হয়ে বসে আছেন। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৯ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৮
কুয়াশাচ্ছন্ন কীর্তনখোলা নদী। সকালে ট্রলারে নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। চাঁদমারি এলাকা, বরিশাল নগর, ২৯ জানুয়ারি
ছবি: সাইয়ান
৭ / ১৮
পাহাড়ি বাঁশ ফালি করে ঘরের বেড়া তৈরিতে ব্যস্ত বৃদ্ধ কারিগর। শীত–বসন্ত শেষে শুরু হবে কালবৈশাখী ঝড়। তাই বাড়ি তৈরির জন্য ঘর মেরামতের বেড়া বুননে তোড়জোড়। মোনঘর শিশু সদন বটতলা, রাঙ্গাপানি, রাঙামাটি, ২৯ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৮
শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনার আসরে যোগ দেওয়া শিক্ষার্থীরা। সদর উপজেলা কমপ্লেক্স চত্বর, জয়পুরহাট, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ১৮
কুয়াশার চাদরে ছেয়ে আছে ঢাকা। সকাল ১০টা, কারওয়ান বাজার, ঢাকা, ২৯ জানুয়ারি
ছবি: জাহিদুল করিম
১০ / ১৮
ভৈরব নদের পাড়ে ফুটবল নিয়ে দুষ্টুমিতে মেতেছে শিশুরা। সেনহাটি, দিঘলিয়া উপজেলা, খুলনা, ২৯ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৮
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের অভিভাবক ও গ্রামের প্রবীণ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণ, গোদাগাড়ী, রাজশাহী, ২৯ জানুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
১২ / ১৮
নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের পুরো সময় সেলফি স্ট্যান্ডে ছবি তুলতে ব্যস্ত ছিল কৃতী শিক্ষার্থীরা। নোয়াখালী জিলা স্কুল মাঠ, ২৯ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১৩ / ১৮
শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা। মোহাম্মদ মুজিবর রহমান ঢালী স্মৃতি মিলনায়তন, জয়পুরহাট, ২৯ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৪ / ১৮
নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ২৯ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৮
সকাল সাড়ে ১০টা বেজে গেলেও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ছেয়ে আছে চারপাশ। এর মধ্যেই দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া মানুষ ট্রলারে নদী পারাপার হচ্ছেন। বন্দরঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২৯ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
১৬ / ১৮
মানবকুলের মতো শীতে কাতর পক্ষীকুলও। সকালে সূর্য উঠলে তাই রোদে রাখা হয় পাখির খাঁচাগুলো। সন্ধ্যায় আবার তোলা হয় ঘরে। পাথরতলা, পাবনা, ২৯ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৮
প্রকারভেদে ১৫০ থেকে ২৫০ টাকা কেজিতে খেজুরের পাটালি গুড় বিক্রি করছেন জয়নাল সরদার। বড়বাজার মোড়, পাবনা, ২৯ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৮ / ১৮
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস–সংকটের কারণে বেড়েছে মাটির চুলার চাহিদা। এঁটেল মাটি আর সিমেন্ট ব্যবহার করে মাটির চুলা বানাচ্ছেন নাজমা আক্তার। এসব চুলা আকৃতি অনুযায়ী ১৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করছেন তিনি। চাষাড়া রেলস্টেশন এলাকা, নারায়ণগঞ্জ, ২৯ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ