একঝলক (১৯ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
নতুন বছর ২০২৩-এর দিনপঞ্জিকা (ক্যালেন্ডার) তৈরিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোতে। তবে কাগজের দাম বেশি থাকার কারণে অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম ক্যালেন্ডার তৈরি হচ্ছে বলে জানান ছাপাখানার মালিকেরা। মান অনুসারে ৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা দামের ক্যালেন্ডার তৈরি হয় এখানে। আন্দরকিল্লা, চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
২ / ১৩
২৫ ডিসেম্বর বড়দিন উৎসব ঘিরে আনন্দমুখর আয়োজনের ক্ষেত্রে পিছিয়ে নেই অভিজাত হোটেল ও শপিং মল। শপিং মলগুলো সেজে উঠছে রঙিন বাতি, ফুল আর প্রতীকী ক্রিসমাস ট্রিতে। বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জা দেখতে শপিং মলে আসছেন দর্শনার্থীরা। বালি আকের্ড, চকবাজার, চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
৩ / ১৩
ভোর থেকে বাড়ির উঠানগুলোতে ধান সেদ্ধ উৎসব শুরু হয়। নারী-পুরুষ-শিশুসহ পরিবারের সবাই যেন এখন ব্যস্ত ধান সেদ্ধ নিয়ে। গ্রামজুড়ে ধানের গন্ধে বিমোহিত চারপাশ। ইরি-২৪ ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে মুখে হাসির ঝিলিক। ধান ভেজানো শেষে দুই দফায় খোলায় ভাপ দেওয়া হয়। তারপর বাড়ির উঠানে শুকিয়ে নিয়ে চাল তৈরি করা হয়। একেকটি উঠানে প্রতিদিন ৮০ থেকে ৯০ হাঁড়ি ধান শুকানো হয়। বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
৪ / ১৩
লালশাক, মুলাশাক, পালংশাকসহ বিভিন্ন রকমের শীতকালীন শাক জমি থেকে তুলে পুকুরে ধুয়ে নিচ্ছেন এক কৃষক। এসব শাক বিক্রি করা হবে স্থানীয় বাজারে। বক্তাবলী, নারায়ণগঞ্জ, ১৯ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৫ / ১৩
ডালে বসে বিশ্রামে বসন্তবাউরি পাখিটি। গোলনা, ডুমুরিয়া, খুলনা, ১৯ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৩
বাঁশের ঝুড়ি তৈরিতে ব্যস্ত কালীদাস। প্রতিটি ঝুড়ি তৈরি করে ৩০০ টাকা করে বিক্রি করবেন তিনি। প্রতিদিন ৩ থেকে ৪টি ঝুড়ি তৈরি করতে পারেন। গোলনা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৯ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৩
কিশোরগঞ্জে এবার শর্ষের বাম্পার ফলন হয়েছে। রইছ উদ্দিন তাঁর খেতের শর্ষে দেখে ভীষণ খুশি। নিয়ামতপুর গ্রাম, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৯ ডিসেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ১৩
মাটির চুলা বানাতে ব্যস্ত এক বৃদ্ধ নারী। শীতকালীন পিঠা বানানোর জন্য প্রয়োজন হয় মাটির চুলা। অনেকে আবার ফুটপাতে এসব মাটির চুলায় পিঠা বানিয়ে বিক্রি করে। এই চুলাতে পিঠা ভালো তৈরি করা যায়। তাই শীতের সময় এসব মাটির চুলার চাহিদাও বেড়ে যায়। এগুলো আকারভেদে ২০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। ডিসিঘাট এলাকা, বরিশাল নগর, ১৯ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৯ / ১৩
ভূমি ও গৃহহীনদের অবিলম্বে পুনর্বাসনসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে ভূমিহীন ও গৃহহীন সংগঠন। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ১৯ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
সিলেটের সুরমা নদীর পানিতে এখন স্রোত নেই। স্রোতহীন সুরমা নদীর পানিতে নৌকায় ভাসিয়ে মাছ ধরছেন মৎস্যজীবীরা। মুক্তিরচক এলাকা, সদর উপজেলা, সিলেট, ১৯ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৩
ভর্তুকির টিসিবিরি পণ্য পেতে সকাল থেকে ট্রাকের চারপাশে নারী-পুরুষের উপচেপড়া ভিড়। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়য়িা, ১৯ ডিসেম্বর
ছবি: বদর উদ্দিন
১২ / ১৩
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকলেও একশ্রেণির লোক বাড়তি অর্থ রোজগারের আশায় প্রকাশ্যেই ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করছেন। এতে যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো দুর্ঘটনার শঙ্কা রয়েছে। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট। গোয়ালন্দ, রাজবাড়ী। ১৮ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৩ / ১৩
নৌযান থেকে সিমেন্টের বস্তা খালাসের কাজ করছেন শ্রমিকেরা। প্রতিটি বস্তা সিমেন্ট ওঠানো বা নামানোর জন্য তাঁরা মজুরি হিসেবে পান তিন টাকা। সিমেন্টের ধুলা শরীরের জন্য মারাত্মক ক্ষতি জেনেও বেশির ভাগ শ্রমিক কোনো সুরক্ষা মাস্ক ব্যবহার করেন না। হাতে গোনা দু-একজনকে দেখা যায় মাস্ক পরতে। বন্দর এলাকা, বেড়া, পাবনা, ১৯ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ