নদীর বুকে সকালের সোনালি রোদের ঝলকানি। পানখালী, দাকোপ, খুলনা, ১৫ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২ / ২২
ইঞ্জিনচালিত নৌকায় করে গন্তব্যে যাচ্ছে একটি পরিবার। স্বর্ণটিলা এলাকা, রাঙামাটি, ১৫ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২২
সূর্যমুখী ফুলের ওপর বসে আছে ফিঙে পাখি। লেমুছড়ি, রাঙামাটি, ১৫ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২২
ইউটার্ন নেওয়ার সময় অসাবধানতাবশত দুর্ঘটনায় পড়ে দুটি মোটরসাইকেল। টেকনিক্যাল মোড়, ঢাকা, ১৫ জানুয়ারিছবি: খালেদ সরকার
৫ / ২২
ঘর সাজানোর উপকরণের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। শাহ মোস্তফা সড়ক, মৌলভীবাজার, ১৫ জানুয়ারিছবি: আকমল হোসেন
৬ / ২২
এলপিজি সংকটের কারণে ডিলারের কাছে গ্যাস না পেয়ে খালি সিলিন্ডার নিয়ে ঘুরছেন এই খুচরা ব্যবসায়ী। কাজলা, রাজশাহী, ১৫ জানুয়রিছবি: শহীদুল ইসলাম
৭ / ২২
নানা পণ্য ফেরি করে বিক্রি করছেন তিনি। বাদিয়াচড়া, শিবগঞ্জ, বগুড়া, ১৫ জানুয়ারিছবি: সোয়েল রানা
৮ / ২২
জমি থেকে কার্পাস তুলা তুলছেন কিষানিরা। গঙ্গাচড়া, রংপুর, ১৫ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৯ / ২২
নিজের বানানো দই ও মিষ্টি ঘুরে ঘুরে বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। পানখালী, দাকোপ, খুলনা, ১৫ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১০ / ২২
শীতের সকালে সেচ দেওয়া পুকুরের কাদাপানিতে নেমে মাছ ধরছেন এক ব্যক্তি। খলিফার বাজার, রংপুর, ১৫ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১১ / ২২
বেড়া বানানোর জন্য বাঁশ ফালি করার কাজ করছেন তিনি। লেমুছড়ি, রাঙামাটি, ১৫ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২২
শর্ষে ফুলের পাশে রাখা মৌবাক্স থেকে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। দীঘি, মানিকগঞ্জ, ১৫ জানুয়ারিছবি: আবদুল মোমিন
১৩ / ২২
শীতের সকালে বাবার হাত ধরে বেড়াতে যাচ্ছে শিশুটি। পানখালী, দাকোপ, খুলনা, ১৫ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২২
মাছের আড়তে টুকরিতে মাছ সাজিয়ে রাখা হয়েছে। কাজীরবাজার, সিলেট, ১৫ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৫ / ২২
ফুটেছে কাঁটামুকুট ফুল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ, ১৫ জানুয়ারিছবি: মোস্তাফিজুর রহমান
১৬ / ২২
ভাসমান ফল বিক্রেতারা ঠেলায় করে রসালো কমলা বিক্রি করছেন। ভার্থখলা, সিলেট, ১৫ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৭ / ২২
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। এ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় দলের নেতা-কর্মীরা বিলবোর্ড ও ব্যানার সাঁটানো শুরু করেছেন। চৌহাট্টা, সিলেট, ১৫ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
সুন্দরবনের ভয়ংকর হিংস্র প্রাণী—বিশেষ করে বাঘ ও কুমিরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বনজীবীরা বনবিবির পূজা করেন। পয়লা মাঘ আয়োজন করা হয় বনবিবি পূজার। ঢাংমারি, খুলনা, ১৫ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২০ / ২২
আধুনিক যন্ত্র দিয়ে সহজেই আমন ধান মাড়াই করছেন কৃষক। দাকোপ, খুলনা, ১৫ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২১ / ২২
ভুট্টা চাষের জন্য জমিতে মই দিচ্ছেন চাষি। উত্তর লামচরি, চরবাড়িয়া, বরিশাল, ১৫ জানুয়ারিছবি: সাইয়ান
২২ / ২২
খেজুরের মিষ্টি রসের স্বাদ নিচ্ছে দুই কাঠবিড়ালি। কৃষ্ণারডাঙ্গী, রামনগর, ফরিদপুর, ১৫ জানুয়ারিছবি: আলীমুজ্জামান