মনু নদে জাল ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি। মনু সেতু এলাকা, মৌলভীবাজার, ১১ অক্টোবরছবি: আকমল হোসেন
২ / ১০
নদীর পাড়ের বালুচরে খাবারের খোঁজে ঘুরছে একটি খঞ্জনা পাখি। শ্রীপুর, গাজীপুর, ১১ অক্টোবরছবি: সাদিক মৃধা
৩ / ১০
লাল জবা ফুলে পোকামাকড়ের আনাগোনা। আগরবাগান এলাকা, জীবতলি, রাঙামাটি, ১১ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
অটোরিকশায় করে গ্রামে প্লাস্টিকের পণ্য বিক্রি করতে এসেছেন এক ফেরিওয়ালা। পছন্দের জিনিস আগ্রহ নিয়ে দেখছে এক পাহাড়ি শিশু। মোরঘোনা গ্রাম, বড়াদম, রাঙামাটি, ১১ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
বাস না পেয়ে দুই সন্তানকে নিয়ে থানচি বাসস্টেশনে অপেক্ষা করছেন এক মা। চার দিন ধরে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। থানচি, বান্দরবান, ১১ অক্টোবরছবি: মং হাই সিং মারমা
৭ / ১০
বৈদ্যুতিক তারে সারিবদ্ধভাবে বসে আছে একঝাঁক পাখি। রানীর পাড়া, গাবতলী, বগুড়া, ১১ অক্টোবরছবি: সোয়েল রানা
৮ / ১০
বাড়িতে ফলানো কাঁচকলা বিক্রি করতে শহরে যাচ্ছেন এক ব্যক্তি। নিসবেতগঞ্জ, রংপুর, ১১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
ফুলকপির খেতে নিড়ানি দিচ্ছেন এক কৃষক। নয়াপুকুর, রংপুর, ১১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১০ / ১০
ভাটায় পোড়ানোর পর দইয়ের পাত্র নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীদের লোকজন। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জছবি: সাজেদুল আলম