একঝলক (২০ জুন, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
প্রতিটি এক টাকা করে গুনে গুনে বিক্রি করা হচ্ছে আঁশফল। জোড়াগেট, খুলনা, ২০ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
চলে এসেছে বর্ষা। বাড়তে শুরু করেছে শীতলক্ষ্যা নদীর পানি। তাই খেয়া পারাপারে ব্যবহৃত জেটি উঁচু করা হচ্ছে। ২ নম্বর ঢাকেশ্বরী ঘাট, নারায়ণগঞ্জ, ২০ জুন
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৬
কাঁঠালের শহর রাঙামাটি। পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে বাগানিরা কাঠাল বিক্রি করতে এসেছেন রাঙামাটি শহরের বনরুপা সমতাঘাটে। ছোট, মাঝারি ও বড় আকারের পরিপক্ব কাঁঠাল বিক্রি হচ্ছে প্রতিটি ২০ থেকে ৪০ টাকা। সমতাঘাট, রাঙামাটি, ২০ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৬
গাছে জোড়া দোয়েল পাখি। সিসিডিবি, শ্রীপুর, গাজীপুর, ২০ জুন
ছবি: সাদিক মৃধা
৫ / ১৬
তিস্তা নদীতে পানি বাড়ছে। তাই জমিতে তলিয়ে যাওয়া শস্য তুলে নিয়ে বাড়ি ফিরছেন চাষি। বাগেরহাট, গঙ্গাচড়া, রংপুর, ২০ জুন
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
ক্লান্ত এই চালক গরমে কিছুটা স্বস্তি পেতে নিজের রিকশায় বসে আইসক্রিম খাচ্ছেন। কালিরবাজার এলাকায়, নারায়ণগঞ্জ, ২০ জুন
ছবি: দিনার মাহমুদ
৭ / ১৬
তিস্তা নদীতে পানি বাড়ছে। তাই ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আতঙ্কে আগেভাগেই আশ্রয়ের জন্য বাঁধে ঘর তুলছেন দুদু মিয়া। পশ্চিম ইচলি এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ২০ জুন
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৬
প্রবাসী মো. আবুল বাসার বাড়ির প্রধান ফটক বইয়ের আকারে বানিয়েছেন। অবাক হয়ে বাড়ির সেই ফটক দেখছে শিক্ষার্থীরা। দিশাবন্দ গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২০ গ্রাম
ছবি: এম সাদেক
৯ / ১৬
সাইকেলের চাকা দিয়ে গাড়ি বানিয়ে শিশুগুলো দুরন্তপনায় মেতে উঠেছে। উনাইসার গ্রাম, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২০ জুন
ছবি: এম সাদেক
১০ / ১৬
বর্ষার নতুন পানি আসায় তলিয়ে যাচ্ছে হাওরের মেঠো পথ। নতুন পানির সঙ্গে দেশি প্রজাতির মাছও মিলছে বেশ। খয়রত এলাকা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২০ জুন
ছবি: তাফসিলুল আজিজ
১১ / ১৬
তিন চাকার যানবাহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে দ্রুতগতির যানবাহনের সঙ্গে প্রতিযোগিতায় চলছে এই অবৈধ যান। সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২০ জুন
ছবি: এম সাদেক
১২ / ১৬
রাত পোহালেই সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের সামনে ব্যানার-পোস্টার টানিয়েছেন প্রার্থীরা। চৌহাট্টা এলাকা, সিলেট, ২০ জুন
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৬
কোরবানির পশুর হাটের উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে নদীপথে ট্রলারে করে এসেছে গরু। হাটে নেওয়ার জন্য ট্রলার থেকে গরু নামানো হচ্ছে। গোদনাইলের ২ নম্বর ঢাকেশ্বরী গুদারাঘাট, নারায়ণগঞ্জ, ২০ জুন
ছবি: দিনার মাহমুদ
১৪ / ১৬
ব্রহ্মপুত্র নদের ভাঙনে নয়ারহাট ইউনিয়নের একমাত্র বড় বাজারটি নদের পেটে চলে গেছে। নয়ারহাট বাজার, চিলমারী, কুড়িগ্রাম, ২০ জুন
ছবি: প্রথম আলো
১৫ / ১৬
তিস্তা নদীতে পানি বেড়েছে। নতুন পানিতে মাছ ধরতে জাল ফেলছেন জেলেরা। সংকরদহ এলাকা, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ২০ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৬
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে। রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ২০ জুন
ছবি: শহীদুল ইসলাম