একঝলক (২৩ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
ভেজা জামাকাপড় শুকানোর জন্য বৈদ্যুতিক তারে দিচ্ছেন পুরান ঢাকার এক বাসিন্দা। এ ঝুঁকিপূর্ণ কাজে যেকোনো সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। দয়াগঞ্জ, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
২ / ১৮
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন জায়গা সাজানো হয়েছে। ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৮
গ্রেপ্তার হওয়া বিএনপির নেতাদের মুক্তির দাবিতে স্বাধীনতা অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
৪ / ১৮
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্যমূলক কোটা বাতিলে মানববন্ধন কর্মসূচি পালন করে অধিকারবঞ্চিত বেকার সমাজ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: আশরাফুল আলম
৫ / ১৮
সাঈদা কামালের দশম একক চিত্র প্রদর্শনী ‘আমার মন চেয়ে রয় মনে মনে’। ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়, ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১৮
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার লালবাগ কেল্লায় দর্শনার্থীদের ভিড়। ঢাকা, ২৩ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১৮
এ বছর চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। কৃষকেরা তাঁদের উৎপাদিত মুলা পাইকারিতে প্রতি কেজি ১৫ থেকে ১৮ টাকায় বিক্রি করছেন। দোহাজারী রেলস্টেশন পাইকারি সবজিবাজার, সাতকানিয়া, চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর
ছবি: মামুন মুহাম্মদ
৮ / ১৮
বিন্দু বিন্দু শিশিরকণায় মোড়ানো লজ্জাবতী ফুল। বৌধিপুর গ্রাম, রাঙামাটি, ২৩ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৮
নগরের বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিকের বোতল কুড়িয়ে এনে বাছাই করা হয়। তারপর সেগুলো মেশিনের মাধ্যমে টুকরা টুকরা করা হয়। রোদে শুকিয়ে তা দিয়ে আবার প্লাস্টিকের পণ্য তৈরি করা হয়। মানভেদে প্রতি কেজি প্লাস্টিকের টুকরা ২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করা হয়। কর্ণফুলী নদীর তীরে সদরঘাট এলাকা, চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
১০ / ১৮
ইউপিডিএফের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা মিছিল করে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন ফেডারেশন। চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
১১ / ১৮
বরিশাল-ঢাকা মহাসড়কে কাশিপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। এতে একজন নিহত হন। কাশিপুর, ২৩ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১২ / ১৮
ঘাঘট নদে এখন হাঁটুপানি। সেখানে মাছ ধরছেন শৌখিন মাছশিকারিরা। শহরতলির পানবাড়ি এলাকা, রংপুর, ২৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৮
কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস, ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। কুড়িগ্রাম, ২৩ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৪ / ১৮
কুয়াশায় ঢাকা শীতের সকালে নিজেদের গন্তব্যে যাত্রা করেছেন নৌযাত্রীরা। কুষ্টিয়া-পাবনা নৌপথে প্রতিদিনই এভাবে পদ্মা নদী পাড়ি দেন তাঁরা। পদ্মা নদী, পাবনা, ২৩ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
রংপুরে আজ ভোর থেকে ঘন কুয়াশা। এর মধ্যেই ঝুঁকি নিয়ে মহাসড়কে চলতে হচ্ছে কর্মজীবী মানুষদের। সাইকেলে করে কাজে যাচ্ছেন দিনমজুর। হরিরামপিরোজ, ২৩ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রায় ২০ বছর ধরে বগুড়ার গাবতলী উপজেলার পাররাণীরপাড়া গ্রামটিতে আমন ধান কাটা শেষে দুই দিনব্যাপী ঘোড়দৌড়ের মেলা বসে। সেখানে প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ২০টি ঘোড়া। উত্তর পাররাণীরপাড়া গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২৩ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৭ / ১৮
শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে আত্মঘাতী গোল খেয়ে ২-০ গোলে ফর্টিস ফুটবল ক্লাব হেরেছে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে। বল দখলের চেষ্টা। রাজশাহী, ২৩ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৮ / ১৮
মোবাইল ফটোগ্রাফি গ্রুপ ‘ফটো সেন্স’–এর আয়োজনে ‘এ ফিউ ফ্রেম’ শিরোনামে মুঠোফোনে ধারণ করা আলোকচিত্র নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী দিনে গ্যালারি ঘুরে দেখছেন দর্শনার্থীরা। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে, ২৩ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ