একঝলক (২৮ জানুয়ারি ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
ভোরবেলা সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে খাবারের খোঁজে বেরিয়েছে একটি কাক। স্টেশন সড়ক, খুলনা, ২৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
যন্ত্রের সাহায্যে বাতাস দিয়ে আমন ধানের চিটা আলাদা করছেন শ্রমিকেরা। এতে পারিশ্রমিক হিসেবে তাঁরা প্রতিদিন ৫০০ টাকা মজুরি পান। লাকুটিয়া, কাশীপুর, বরিশাল, ২৮ জানুয়ারি
ছবি: সাইয়ান
৩ / ১৬
বিক্রির জন্য বরইয়ের পসরা সাজিয়ে বসেছেন এক পাহাড়ি নারী। বনরূপা, দেওয়ান পাড়া, রাঙামাটি, ২৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৬
সিলেটে শহরে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। দিনে ও রাতে বিভিন্ন স্থানে কুকুর দল বেঁধে ঘুরে বেড়ায়। ব্যস্ত শহরে কুকুরের এমন উৎপাত ও কামড়ের ভয়ে আতঙ্কিত থাকেন পথচারীরা। সিটি পয়েন্ট, সিলেট, ২৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৬
শহরে বিক্রির জন্য ট্রাকে তুলতে মাঠ থেকে নিয়ে যাওয়া হচ্ছে বাঁধাকপি। দড়িকামালপুর, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৬
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোরগযুদ্ধে অংশগ্রহণকারী শিশুশিক্ষার্থীরা। সলঙ্গা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ জানুয়ারি
ছবি: সাজেদুল আলম
৭ / ১৬
রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। পঞ্চগড়, ২৮ জানুয়ারি
ছবি: রাজিউর রহমান
৮ / ১৬
কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বর। চত্বরে রয়েছে পানির ফোয়ারা, ফোয়ারার চারপাশ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতাদের ব্যানারের ছেয়ে গেছে। কান্দিরপাড়, কুমিল্লা, ২৮ জানুয়ারি
ছবি: এম সাদেক
৯ / ১৬
বোরো ধানের চারা রোপণের পর খেতে পোকা দমনের ওষুধ ছিটাচ্ছেন কৃষক। জিলকার হাওর, সিলেট, ২৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৬
কুমিল্লা শিক্ষা বোর্ডের বাগানে ফুটেছে নানা জাতের ফুল। সে ফুলে মধু আহরণের জন্য আসছে বিভিন্ন ধরনের প্রজাপতি। শিক্ষা বোর্ড, কুমিল্লা, ২৮ জানুয়ারি
ছবি: এম সাদেক
১১ / ১৬
দলবেঁধে কাজে যাচ্ছেন শ্রমিকেরা। লামাকাজি, সিলেট, ২৮ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৬
চারপাশ আলো করে ফুটে থাকা সূর্যমুখী ফুলে মধু সংগ্রহ করতে ব্যস্ত মৌমাছিরা। টেবুনিয়া, পাবনা, ২৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৬
বিক্রির আগে নিজের খেতে চাষ করা ব্রকলির ওজন মাপছেন এক নারী। বোদিপুর, রাঙামাটি, ২৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৬
রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় ফাঁকা প্ল্যাটফর্ম, থেমে আছে ট্রেন। রেলস্টেশন, খুলনা, ২৮ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
গাছে এসে বসেছে একটি লালমাথা কাঠঠোকরা। সাপছড়ি পাহাড়, রাঙামাটি, ২৮ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সঙ্গে কথা বলছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২৮ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাস