একঝলক (১৩ মার্চ ২০২৬)

১ / ১২
চৈতালি ফসল মসুর ডাল। খেত থেকে তুলে এনে মসুর ডালের গাছ বাড়ির পাশে সড়কে ছড়িয়ে দিয়ে রোদে শুকাচ্ছেন এক কৃষক। ঠেনঠেনিয়া, সালথা, ফরিদপুর, ১৩ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২ / ১২
সিলেটে রাতভর বৃষ্টি হয়েছে। মৌসুমের প্রথম বৃষ্টিতে সুরমা নদীর পানি ঘোলা হয়েছে। ঘোলা পানিতে চলছে মাছ শিকার। কালীঘাট, সিলেট, ১৩ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৩ / ১২
গত দুই দিন বৃষ্টি হয়েছে। এমন আবহাওয়ায় মাঠে স্তূপ করে রাখা আলু নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। বাঁশবাড়িয়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৩ মার্চ
ছবি: সোয়েল রানা
৪ / ১২
রংপুরে পরপর দুই রাত বৃষ্টি হওয়ায় তড়িঘড়ি করে বেশিসংখ্যক কৃষিশ্রমিক দিয়ে জমি থেকে আলু তুলছেন চাষিরা। ঘাঘটপাড়া, রংপুর, ১৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
পাম্পের সামনে হ্যান্ডমাইকে ‘অকটেন নেই’ বলে জানাচ্ছেন পাম্পের কর্মী। হাজীপাড়া ফিলিং স্টেশন, মালিবাগ, ঢাকা, ১৩ মার্চ
ছবি: মীর হোসেন
৬ / ১২
নতুন ডোঙা পানিতে নামানোর আগে দেওয়া হচ্ছে আলকাতরা। শিরোমনি, খুলনা, ১৩ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
পাহাড়ি এলাকায় বসন্তে প্রকৃতি। কুয়াশায় ঢাকা সকালে শ্রমিকেরা ভেলায় এলোমেলোভাবে থাকা বাঁশগুলো বেঁধে নিচ্ছেন। মাইনী মুখ বাজার এলাকা, লংগদু, রাঙামাটি, ১৩ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১২
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। বিকেল ৪টা, চট্টগ্রাম রেলস্টেশন, ১৩ মার্চ
ছবি: জুয়েল শীল
৯ / ১২
পবিত্র রমজান মাসে জুমার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে
ছবি: প্রথম আলো
১০ / ১২
অমর একুশে বইমেলার শিশুপ্রহরে আনন্দে মেতেছে ছোট্ট সোনামণিরা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৩ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১২
ঈদের আগে আতর–টুপির বিকিকিনি। গুলিস্তান, ঢাকা, ১৩ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১২
ঈদে পছন্দের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা। ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা, ১৩ মার্চ
ছবি: মীর হোসেন