সুন্দরবনে মাছ শিকার করতে জাল মেরামত করছেন জেলেরা। কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন পাথরখালী এলাকা, ২৯ আগস্টছবি: প্রথম আলো
৪ / ২২
প্রস্তুত করা জমিতে আমন ধানের চারা নিয়ে এসেছেন রোপণ করার জন্য। সেই চারা নৌকা থেকে নামিয়ে খেতের পাশে আলে রাখছেন। হিমানন্দকাঠি, ঝালকাঠি। ২৯ আগস্টছবি: সাইয়ান
৫ / ২২
উত্তর জনপদে এই ভাদ্র মাসেই কুয়াশার আমেজ। কুয়াশাজড়ানো সকালে সাইকেলে চড়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। রংপুর শহরতলির হারাটি এলাকা, ২৯ আগস্টছবি: মঈনুল ইসলাম
মানিকগঞ্জে আখের বেশ আবাদ হয়। আকার ও মানভেদে প্রতিটি আখ ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। সিঙ্গাইর উপজেলা বায়রা হাটে। ২৯ আগস্টছবি: আবদুল মোমিন
৮ / ২২
কৃষকের ঘরে উঠছে আউশ ধান। খেত থেকে ধানগাছ কেটে সড়কে নিয়ে আসা হয়। সেখান থেকে নছিমনে করে বাড়ি নিয়ে যাওয়া হবে ফসল। চলছে সেই আয়োজন। বউঘাটা এলাকা, কৈজুরী, ফরিদপুর। ২৯ আগস্টছবি: আলীমুজ্জামান
৯ / ২২
কানাইপুরের সাপ্তাহিক হাটে পাট বিক্রি করতে যাচ্ছেন এক কৃষক। বর্তমান বাজারে প্রতি মণ পাট ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুসরা এলাকা, কানাইপুর, ফরিদপুর। ২৯ আগস্টছবি: আলীমুজ্জামান
১০ / ২২
পাহাড়ি পথে চাঁদের গাড়ির আসনগুলো পূরণ হওয়ার পরও ছাদে ও গাড়ির সামনের অংশে অনেকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। খাগড়াছড়ির ভাইবোন ছড়া বাজার। ২৯ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
মাছ শিকার করতে ছিপ জাল নিয়ে খালে নেমে পড়েছেন কয়েকজন। শেরপুরের নালিতাবাড়ীর বারোমারী এলাকা। ২৯ আগস্টছবি: আবদুল মান্নান
১৫ / ২২
কয়েক দিনের বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে ঝিঙের খেত। গাছে ফুটেছে হলুদ রঙের ফুল। কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি এলাকা। ২৯ আগস্টছবি: এম সাদেক
১৬ / ২২
শীতকালীন সবজি কপি, টমেটো, বেগুনসহ নানা জাতের সবজির বীজতলা তৈরি করছেন আবদুর রশীদ। কুমিল্লা সদর উপজেলার জালুয়াপাড়া এলাকা। ২৯ আগস্টছবি: এম সাদেক
১৭ / ২২
মাটির তৈজসপত্র তৈরির পাশাপাশি মাটির চাড়ি তৈরি করছেন মৃৎশিল্পীরা। গ্রামাঞ্চলে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে এই চাড়ি ব্যবহার করা হয়। মহিষাবান পালপাড়া, গাবতলী, বগুড়া। ২৯ আগস্টছবি: সোয়েল রানা
১৮ / ২২
ঠেলাগাড়িতে করে গেঞ্জি, প্যান্ট বিক্রির জন্য বেরিয়েছেন তিনি। চা-বাগান এলাকায় ঘুরে ঘুরে এসব বিক্রি করবেন। সিলেট সদরের তারাপুর চা-বাগান এলাকা। ২৯ আগস্টছবি: আনিস মাহমুদ
১৯ / ২২
শুকনা মৌসুমে হাওরের ঘরে ঘরে গোবর ও খড় দিয়ে চটা তৈরি করেন নারীরা। বর্ষার এ সময় সেই চটা চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সিলেট সদরের পিঠাকরা গ্রাম। ২৯ আগস্টছবি: আনিস মাহমুদ