ঈদে খাবারের অন্যতম অনুষঙ্গ সেমাই। নিতাইগঞ্জের পাইকারি বাজার থেকে কিনে লাচ্ছা সেমাই ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে মুন্সিগঞ্জে খুচরা বাজারে বিক্রির জন্য। মানভেদে এসব লাচ্ছা সেমাই পাইকারিতে কেজিপ্রতি ১১০ থেকে ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। নিতাইগঞ্জের খালঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ১৯ জুনছবি: দিনার মাহমুদ
বৃষ্টিতে গরম কিছুটা কমেছে। তবে কয়েক দিন আগের প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের মধ্যে অগ্রিম ফরমাশ দেওয়া ফ্যানগুলো এখন দোকানে এলে, তা সংগ্রহ করে নিচ্ছেন ক্রেতারা। ট্রাফিক মোড়, পাবনা, ১৯ জুনছবি: হাসান মাহমুদ
৪ / ১৩
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় কাজের অপেক্ষায় কয়েকজন দিনমজুর। জিলা স্কুল মোড়, রংপুর, ১৯ জুনছবি: মঈনুল ইসলাম
৫ / ১৩
বাঁশ ও বেত দিয়ে ফুলদানি তৈরি করেছেন আনন্দ কুমার দাশ ও ষষ্ঠি রাণী দাশ দম্পতি। প্রতিটি ফুলদানি তৈরির জন্য তাঁরা পাবেন ১০০ টাকা। তবে এসব ফুলদানি দেশে বিক্রি হবে না। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি হবে বিদেশে। বেতেপাড়া, নাজিরপুর, পাবনা, ১৯ জুনছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
রংপুরে সকাল থেকে টানা বৃষ্টি চলছে। বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।মোটরসাইকেলের পেছনে বসে ছাতা মাথায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে এক শিক্ষার্থী। সিটি বাজারের সামনে, রংপুর, ১৯ জুনছবি: মঈনুল ইসলাম
৭ / ১৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে সারি বেঁধে পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ জুনছবি: আব্দুল্লাহ আল মামুন
৮ / ১৩
ব্যাগ হাতে স্কুলে যাচ্ছে দুই শিক্ষার্থী। মুকুন্দপট্টি, চরবাড়িয়া ইউনিয়ন, বরিশাল, ১৯ জুনছবি: সাইয়ান
গাছ থেকে ছাড়িয়ে শুকানোর পর বাছাই করা হচ্ছে কাঁচা বাদাম। বৃষ্টি কম হওয়ায় চরাঞ্চলে এ বছর বাদামের ফলন কিছুটা কম হয়েছে। চরভবানীপুর, সুজানগর, পাবনা, ১৮ জুনছবি: হাসান মাহমুদ
১৩ / ১৩
বর্ষায় মাছ ধরার জন্য বাঁশের তৈরি ডারকিসহ নানা সরঞ্জামের দরকার হয়। লালবাগ হাট, রংপুর, ১৮ জুনছবি: মঈনুল ইসলাম