একঝলক (১৭ জুন ২০২৫)

১ / ১৯
প্রচণ্ড গরমে ঘরের ভেতরে টেকা দায়, বাইরে গাছের ছায়ায় দোলনা ঝুলিয়ে শিশুসন্তানকে ঘুম পাড়াচ্ছেন এক মা। ভক্তিপুর, মিঠাপুকুর, রংপুর, ১৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৯
পাহাড়, হ্রদ ও বসতি—এক ছবিতে সব মিলেমিশে একাকার। রাঙামাটিতে সকালের প্রাকৃতিক সৌন্দর্য। লেমুছড়ি, রাঙামাটি, ১৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
বর্ষা শুরু হয়েছে, বাড়ছে পাহাড়ধসের ঝুঁকি। পাহাড়ের পাদদেশে ও খাদে ঝুঁকি নিয়ে বসবাস করেন অনেকে। ভেদাভেদী, রাঙামাটি, ১৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৯
গাছের রং ধারণ করেছে গিরগিটি। বৈন্য, দৌলতপুর, মানিকগঞ্জ, ১৬ জুন
ছবি: আব্দুল মোমিন
৫ / ১৯
আষাঢ় মাসের সন্ধ্যায় কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৭ জুন
ছবি: সাজেদুল আলম
৬ / ১৯
ডিঙি নিয়ে কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে যাচ্ছেন দুজন। ব্রাহ্মণটিলা, রাঙামাটি, ১৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৯
গাছে শোভা পাচ্ছে বর্ষার ফুল কদম। পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ১৭ জুন
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৯
বরবটি তুলছেন এক কিষানি। খেত থেকে ফসল তুলে পাইকারি বিক্রি করবেন তিনি। মিঠাপুকুর, রংপুর, ১৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৯
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ মিছিল। বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ১৭ জুন
ছবি: সাজিদ হোসেন
১০ / ১৯
আষাঢ়ের আকাশে কালো মেঘের ঘনঘটা। যেকোনো মুহূর্তে নামবে মুষলধারে বৃষ্টি। মোহাম্মদপুর, ঢাকা, ১৭ জুন
ছবি: শামসুল হক টেংকু
১১ / ১৯
বাড়ির পাশে জমিতে পানি জমেছে। সেখানে ঠেলা জাল দিয়ে মাছ শিকারে নেমেছে এক শিশু। আঙ্গারজুর, গোয়াইনঘাট, সিলেট, ১৭ জুন
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৯
বর্ষায় পানিতে টইটম্বুর নদী, খাল–বিল ও হাওর। বেড়েছে নৌকায় যাতায়াত। কাটাখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৭ জুন
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৯
আষাঢ়ের শুরুতেই নেমেছে বৃষ্টি। ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন এক অভিভাবক ও শিক্ষার্থী। নথুল্লাবাদ, বরিশাল, ১৭ জুন
ছবি: সাইয়ান
১৪ / ১৯
পদাগঞ্জ উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে হাঁড়িভাঙা আম বাজারজাতের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপজেলা প্রশাসন ও কৃষি কার্যালয়। পদাগঞ্জ হাট, মিঠাপুকুর, রংপুর, ১৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে প্রতিটি কেন্দ্রের জন্য পাঠানো হচ্ছে উত্তরপত্র (পরীক্ষার খাতা)। শিক্ষা বোর্ডের গোডাউনের সামনে, কুমিল্লা, ১৭ জুন
ছবি: আবদুর রহমান
১৬ / ১৯
পাবনায় বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় ট্রাকের সামনের অংশ। এ ঘটনায় একজন নিহত ও দুজন আহত হন। লস্করপুর, পাবনা, ১৭ জুন
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৯
আকাশ, পাহাড় আর হাওরের জলের অপরূপ প্রকৃতি যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। বর্ণি হাওর, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৭ জুন
ছবি: আনিস মাহমুদ
১৮ / ১৯
রাজশাহী শহর রক্ষা বাঁধের ভাঙন রোধে বাঁধে জিও ব্যাগ রাখছেন শ্রমিকেরা। পুলিশ লাইনস–সংলগ্ন, পদ্মা নদীঘাট, রাজশাহী, ১৭ জুন
ছবি: শহীদুল ইসলাম
১৯ / ১৯
নর্দমার পানিতে সয়লাব বাফাজ উদ্দিন সড়ক। দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীসহ এলাকাবাসী। ৯ নম্বর ওয়ার্ড, সৈয়দপুর, নীলফামারী, ১৭ জুন
ছবি: প্রথম আলো