এক ঝলক (২১ ফেব্রুয়ারি ২০২৩)

১ / ১৫
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণমালা নিয়ে প্রভাতফেরি বের করেন ফরিদপুরের বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। ঝিলটুলী, ফরিদপুর, ২১ ফেব্রুয়ারি
ছবি: আনিসুজ্জামান
২ / ১৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোর থেকেই শহীদ মিনারে সব স্তরের মানুষেরা শ্রদ্ধা জানাতে ভিড় করেন। কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর, ২১ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে চাকমা বর্ণমালা নিয়ে শোভাযাত্রা বের করে। হর্টিকালচার সেন্টার, দীঘিনালা, খাগড়াছড়ি, ২১ ফেব্রুয়ারি
ছবি: পলাশ বড়ুয়া
৪ / ১৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের প্রভাতফেরি। পেন্নাই-হোমনা সড়ক, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২১ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৫
বসন্তের ফাগুনের সকালেও কুয়াশা। আলো জ্বালিয়ে চালাতে হচ্ছে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। ভাঙাবিল্ডিং, দীঘিনালা, খাগড়াছড়ি, ২১ ফেব্রুয়ারি
ছবি: পলাশ বড়ুয়া
৬ / ১৫
কুয়াশাচ্ছন্ন সকালে কুমড়ার ফুল নিয়ে হাটে যাচ্ছেন এক চাষি। কলেজ মোড় (বঙ্গবন্ধু চত্বর), দীঘিনালা, খাগড়াছড়ি, ২১ ফেব্রুয়ারি
ছবি: পলাশ বড়ুয়া
৭ / ১৫
মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার, বরিশাল নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৮ / ১৫
কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখার শপথ উত্তরণ মডেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের। ২১ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৯ / ১৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রভাতফেরিতে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা। সকাল সাড়ে নয়টা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১০ / ১৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণমালা নিয়ে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে লাল সবুজ সোসাইটির সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনার, বরিশাল নগর, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
১১ / ১৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলের হাতে প্রভাতফেরি করে শহীদ মিনারে আসছেন বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা। নতুন বাজার মোড়, ময়মনসিংহ, ২১ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
১২ / ১৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিশু, শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৫
প্রভাতফেরিতে ফুল হাতে হাঁটছেন শিক্ষার্থীরা। আবু নাসের হাসপাতাল এলাকা, খুলনা, ২১ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৫
সকালে কুয়াশার চাদরে ঢাকা চট্টগ্রাম নগর। হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলছে গাড়ি। সকাল সাড়ে ৬টা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, উত্তর কাট্টলী, চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
১৫ / ১৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকাল ৭টা, মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণ, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল