এক ঝলক (১০ ফেব্রুয়ারি, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
খেত থেকে মিষ্টিকুমড়ার ফুল ও শাকসবজি তুলে বাড়িতে ফিরছেন এক পাহাড়ি তরুণী। শিমুজ্জেছড়া গ্রাম, রাঙামাটি ১০ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৫
শিখো ও প্রথম আলোর যৌথ উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে সনদ প্রদর্শন করছে শিক্ষার্থীরা। শেখ রাসেল নগর পার্ক, নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৫
আড়তে বস্তায় ভরে রাখা হচ্ছে বাদাম। মান অনুযায়ী ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি বাদাম ১২৫ থেকে ১৪৫ টাকায় বিক্রি করা হয়। মরিচপট্টি, বরিশাল নগর, ১০ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ১৫
গাছে ফুটতে শুরু করেছে শিমুল ফুল, জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শিমুল ফুলে আসতে শুরু করেছে নানান ধরনের পাখি। কটকবাজার, কুমিল্লা, ১০ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৫ / ১৫
চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যেতে হলে কুমিরা ঘাটে যেতে হয়। সেখান থেকে নৌকায় উঠতে হলে আধা কিলোমিটার পথ হেঁটে অথবা ভ্যানে করে যেতে হয়। ভ্যানে জনপ্রতি ২০ টাকা করে নেয়। সীতাকুণ্ড কুমিরা ঘাট, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি
ছবি: জুয়েল শীল
৬ / ১৫
সিলেটের মালনীছড়া চা-বাগানের কাঁঠালগাছে খাবারের খোঁজে বানর। সিলেট, ১০ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৫
দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩’-এর জাতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা, ১০ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
৮ / ১৫
শিক্ষার্থী তাহমিনা আক্তার থ্রি-পিসের নকশা তৈরি করে লেখাপড়ার খরচ জোগান। লেখাপড়ার ফাঁকে ফাঁকে নকশার কাজ করে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা আয় করেন। বোয়ালমারী, ফরিদপুর, ১০ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৫
কৃষকের কাছ থেকে মৌসুমে কিনে রাখা পাট এখন মিলে পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। বোয়ালমারী, ফরিদপুর, ১০ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৫
গাজীপুর থেকে পিকআপ ভ্যানে নিয়ে এসে পাটের তৈরি পাপোশ, কার্পেটসহ নানা পণ্য বিক্রি করছেন এক ব্যবসায়ী। রামবাবু রোড, ময়মনসিংহ, ১০ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
১১ / ১৫
রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেজবাহ উল করিম রিন্টুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাজবাড়ী, ১০ ফেব্রুয়ারি
ছবি: এজাজ আহম্মেদ
১২ / ১৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ এলাকার একটি চা-বাগানে প্রুনিং করছেন শ্রমিকেরা। পঞ্চগড়, ১০ ফেব্রুয়ারি
ছবি: রাজিউর রহমান
১৩ / ১৫
পিঠা উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১০ ফেব্রুয়ারি
ছবি: শিমুল তরফদার
১৪ / ১৫
সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগি ও ডিমের দাম। পোলট্রি মুরগি প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। শিশুটির আবদারে তাকে সঙ্গে নিয়ে মুরগি কিনতে এসেছেন এই ব্যক্তি। মাসুম বাজার, পাবনা, ১০ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৫
জমিতে ধানের চারা রোপণ করা হবে। তাই বাবা-ছেলে নিজেরাই জমিতে নেমেছেন মই দিতে। বহলবাড়িয়া, ক্ষেতুপাড়া, সাঁথিয়া, পাবনা, ১০ ফেব্রুয়ারি
ছবি-হাসান মাহমুদ