গাছে ধরেছে পিত্তরাজ ফল। স্থানীয়ভাবে এটি বদ্দিরাজ ফল নামেও পরিচিত। এর বীজ দিয়ে গ্রামে তেল তৈরি করা হয়। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২০ জানুয়ারিছবি: সাদিক মৃধা
৫ / ২২
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় উপলক্ষে আসামিদের পুলিশি পাহারায় আদালতে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর, ঢাকা, ২০ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ২২
উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠগুলো ফুলে ফুলে ভরে উঠেছে। চক্রতলা, দাউদকান্দি, কুমিল্লা, ২০ জানুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২২
বিদ্যুতের তারে উড়ে এসে বসেছে শালিকের ঝাঁক। স্টেশন সড়ক, বগুড়া, ২০ জানুয়ারিছবি: সোয়েল রানা
৮ / ২২
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। এ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় দলটির নেতা-কর্মীরা বিলবোর্ড ও ব্যানার, তোরণ নির্মাণ করেছেন। রিকাবীবাজার-চৌহাট্টা সড়ক, সিলেট, ২০ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৯ / ২২
পথের ধারে ফুটে আছে বুনো ফুল। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ জানুয়ারিছবি: সাজেদুল আলম
১০ / ২২
নিজের খেতের তুলা সংগ্রহ করছেন পাহাড়ি একজন কিষানি। ঘিলাছড়ি, রাঙামাটি, ২০ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২২
দুই বিড়ালের ঝগড়া। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ২০ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
সিএনজিচালিত অটোরিকশার গ্যাস নিতে তিন কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন চালকেরা। ভেদাভেদী, রাঙামাটি, ২০ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২২
কলার মোচা খেতে মজা। ভগবানপুর, মানিকগঞ্জ, ২০ জানুয়ারিছবি: প্রথম আলো
১৪ / ২২
ঝুঁকি নিয়ে এক মোটরসাইকেলে চারজন নিয়ে চালাচ্ছেন একজন। রেলগেট, রাজশাহী, ২০ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
১৫ / ২২
টক বরইয়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। ফতেহ আলী সেতু এলাকা, বগুড়া, ২০ জানুয়ারিছবি: সোয়েল রানা
১৬ / ২২
রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজে প্রথমবারের মতো রোদ পোহানো উৎসবের আয়োজন করা হয়েছে। কলেজ মাঠ, রাজশাহী, ২০ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
১৭ / ২২
খালি ড্রামের তলায় তেল জমে আছে কি না, তা পরীক্ষা করে দেখছেন তিনি। বড় বাজার বলাকা ঘাট, খুলনা, ২০ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২২
গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে টাঙানো ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, বাবুগঞ্জ, বরিশাল, ২০ জানুয়ারিছবি: সাইয়ান
১৯ / ২২
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন বন্ধুসভার সদস্যরা। শহীদ মিনার প্রাঙ্গণ, সুনামগঞ্জ, ২০ জানুয়ারিছবি: প্রথম আলো
২০ / ২২
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বেলকুচি, সিরাজগঞ্জ, ২০ জানুয়ারিছবি: প্রথম আলো
২১ / ২২
বোরো ধান রোপণের জন্য ট্রাক্টর দিয়ে খেত প্রস্তুত করছেন এক কৃষক। চোহাট্টা, গেরদা, ফরিদপুর, ২০ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
২২ / ২২
রাঙামাটির কাপ্তাই হ্রদের পাড়ে অবৈধ ১৩টি বসতঘর আগুনে পুড়ে গেছে। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২০ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা