একঝলক (১৭ জুন ২০২৬)

১ / ২৩
ফুটে আছে কেতকী ফুল। ঢেপ্পোছড়ি, রাঙামাটি, ১৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৩
বড় পর্দায় আর্জেন্টিনার গোল দেখে রং ছিটিয়ে উদ্যাপনে মেতে ওঠেন সমর্থকেরা। স্বাধীনতা স্মারক ভাস্কর্যের সামনে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ১৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২৩
বাঁশের ওপরে চুপটি করে মাছ শিকারের ধ্যানে কানি বক। গোলডাঙ্গী, ফরিদপুর, ১৭ জুন
ছবি: আলীমুজ্জামান
৪ / ২৩
বাড়ির গাছের পাকা আমের রস থেকে তৈরি আমসত্ত্ব রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। আমের মৌসুমে ঘরে ঘরে চলে এমন আয়োজন। নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৭ জুন
ছবি: আলীমুজ্জামান
৫ / ২৩
গাছের ডালে বসে আছে নীল শিলাদামা পাখি। কৃষি গবেষণাকেন্দ্র, খাগড়াছড়ি, ১৭ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
৬ / ২৩
সকালের ব্যস্ততার মধ্যেও থামেনি বিশ্বকাপ উন্মাদনা। সড়কের পাশে দাঁড়িয়ে মুঠোফোনে আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ দেখছেন দুই ফুটবলপ্রেমী। শাহজালাল উপশহর, সিলেট, ১৭ জুন
ছবি: আনিস মাহমুদ
৭ / ২৩
বাগান থেকে তোলা কলার কাঁদি ঝুড়ি ভর্তি করে কাঁধে নিয়ে চলেছেন পাহাড়ি তরুণ-তরুণীরা। সাপছড়ি মোনপাড়া, রাঙামাটি, ১৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৩
গ্রামে সড়কের পাশে গাছে ঝুলছে পাকা জাম। সোনাকর, শ্রীপুর, গাজীপুর, ১৭ জুন
ছবি: সাদিক মৃধা
৯ / ২৩
বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগ করতে খুলনা নগরের শিববাড়ি মোড়ে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। প্রিয় দলের গোলে উল্লাসে মেতে ওঠেন সমর্থকেরা। শিববাড়ি মোড়, খুলনা, ১৭ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৩
বর্ষার ফুল কদম ঝরে যাচ্ছে। শাজাহানপুর, বগুড়া, ১৭ জুন
ছবি: সোয়েল রানা
১১ / ২৩
এক ডালে দুই ঘুঘু, তবে মুখ দুই দিকে। জয়রা, মানিকগঞ্জ, ১৭ জুন
ছবি: আব্দুল মোমিন
১২ / ২৩
বাড়িতে রান্নার জন্য নিজের গাছের চালকুমড়া মাচা থেকে কেটে নিচ্ছেন কৃষক ইব্রাহিম শেখ। নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৭ জুন
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২৩
স্টেডিয়ামের আমেজে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার এই আয়োজনের আয়োজক আর্জেন্টিনা–ভক্তরা। শহীদ মিনার, রাজশাহী, ১৭ জুন
ছবি: শহীদুল ইসলাম
১৪ / ২৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে যাওয়ার পথে সিলেটের লাক্কাতুরা এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা-শ্রমিকেরা। ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁকে। লাক্কাতুরা, সিলেট, ১৭ জুন
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৩
সকালে কাজের সন্ধানে এসে জড়ো হয়েছেন দিনমজুরেরা। ঝাঁকা-কোদাল সামনে রেখে অপেক্ষায়, কখন কাজের ডাক আসে। আলীপুর, ফরিদপুর, ১৭ জুন
ছবি: আলীমুজ্জামান
১৬ / ২৩
চকবাজার থেকে মীরগঞ্জ সড়কের ওপর কালভার্টের মাঝখানে ধস, ঝুঁকি নিয়ে চলাচল করছে নগরবাসী। আজিজ মোড়, রংপুর, ১৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২৩
স্কুল ছুটির পর দুই কিলোমিটার দূরের পথে সাইকেলে বাড়িতে ফিরছে তিন শিশু। রঘু, রংপুর, ১৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৩
গাছ থেকে কাঁঠাল পেড়ে বাজারে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। আমতলীপাড়া, বান্দরবান, ১৭ জুন
ছবি: মং হাই সিং মারমা
১৯ / ২৩
দুর্ঘটনার পর নিজের গাড়িতেই আটকা পড়েছিলেন চালক। দুমড়েমুচড়ে যাওয়া সেই গাড়ি থেকে পৌনে এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা। মিরসরাই, চট্টগ্রাম, ১৭ জুন
ছবি: ইকবাল হোসেন
২০ / ২৩
রোদঝলমল দুপুরে ছাতার ছায়ায় বসে আদা বোনা জমিতে আগাছা পরিষ্কারে ব্যস্ত এক নারী। ডলুপাড়া, বান্দরবান, ১৭ জুন
ছবি: মং হাই সিং মারমা
২১ / ২৩
টানা বৃষ্টিতে জলাবদ্ধতার দুর্ভোগ। বিশ্বাসপাড়া, কালিয়াকৈর, গাজীপুর, ১৭ জুন
ছবি: মাসুদ রানা
২২ / ২৩
বর্ষপঞ্জিকায় এখন আষাঢ় মাস, কিন্তু প্রকৃতি দেখে তা বোঝার উপায় নেই। প্রচণ্ড রোদ ও গরম যেন পিছু ছাড়ছেই না। এই গরমে রোদ থেকে রক্ষা পেতে শিশুর মাথায় নিজের ওড়নার কাপড় দিয়ে ঢেকে রেখেছেন এক অভিভাবক। হাসপাতাল সড়ক, শালগাড়িয়া, পাবনা, ১৭ জুন
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৩
এসেছে বর্ষাকাল, তবে কমছে না খরতাপ। গরম ও রোদের মধ্যে কাজ করতে গিয়ে ঘেমে একাকার দিনমজুর। পুলিশ লাইনস এলাকা, পাবনা, ১৭ জুন
ছবি: হাসান মাহমুদ