একঝলক (২৪ জুলাই, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
প্রখর রোদ থেকে বাঁচতে মাথাল পড়েছেন এই রিকশাচালক। কিন্তু ঘামে ভিজে গেছে পিঠ। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৪ জুলাই
ছবি: দিনার মাহমুদ
২ / ১৮
গবাদিপশুর খাবারের জন্য খেত থেকে ঘাস সংগ্রহ করছেন এক কৃষক। দীঘি, সদর উপজেলা, মানিকগঞ্জ, ২৪ জুলাই
ছবি: আবদুল মোমিন
৩ / ১৮
ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। জয়রা, সদর উপজেলা, মানিকগঞ্জ, ২৪ জুলাই
ছবি: আবদুল মোমিন
৪ / ১৮
গ্রামীণ পথের ধারে বাঁশের হুসা (ময়লা ফেলার ঝুঁড়ি) তৈরি করছেন তফিজ উদ্দিন প্রামাণিক। সেগুলো হাটে নিয়ে বিক্রি করেন তিনি। কান্তনগর গ্রাম, ধুনট, বগুড়া, ২৩ জুলাই
ছবি: সোয়েল রানা
৫ / ১৮
পাটজাগ দেওয়া ও ধোয়ায় ব্যস্ত সময় পার করছেন পাটচাষিরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী আজগানা, মির্জাপুর, টাঙ্গাইল, ২৪ জুলাই
ছবি: মাসুদ রানা
৬ / ১৮
খাল-বিল, নদী-নালায় এখন পানি। পাবনার বিস্তৃত চলনবিলেও পানি বেড়েছে। সেই পানিতে মাছ শিকারের জন্য জাল পেতেছেন অনেক মৎস্যশিকারি। কদিন বাদে এসব এলাকা পর্যটকদের আনাগোনায় মুখর হবে। চলনবিল, চাটমোহর, পাবনা, ২৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৮
জাগ দেওয়া পাট তুলে আঁশ ছাড়িয়ে ধুয়ে রাখায় ব্যস্ত কৃষক। এই সোনালি আঁশ ভালোভাবে শুকিয়ে তা বিক্রি করা হবে হাটে। অনেকে আবার মজুত করে রাখবেন দাম বাড়ার আশায়। চলনবিল, চাটমোহর, পাবনা, ২৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৮
প্রখর রোদে মাথাল মাথায় দিয়ে ঢ্যাঁড়স খেতে নিড়ানি দিচ্ছেন কৃষক মোখলেছার রহমান। দিনমান এ কাজ করে মজুরি পান ৪০০ টাকা। মেঘাগাছা গ্রাম, বগুড়া সদর, ২৪ জুলাই
ছবি: সোয়েল রানা
৯ / ১৮
পাহাড়ের জুমখেত থেকে ফসল তুলে বিক্রি করতে গন্তব্যে রওনা হয়েছেন জুমচাষি পাহাড়ি এক কিষানি। বটতলী মোনপাড়া এলাকা, সদর উপজেলা, রাঙামাটি, ২৪ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আগাছা বেড়ে যাওয়ায় সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা মেশিনের সাহায্যে আগাছা পরিষ্কার করছেন। কোটবাড়ি বিশ্ব রোড এলাকা, কুমিল্লা, ২৪ জুলাই
ছবি: এম সাদেক
১১ / ১৮
উপজেলা কৃষি কার্যালয় থেকে বিতরণ করা ফলদ গাছের চারা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কৃষি কার্যালয় এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ জুলাই
ছবি: পলাশ বড়ুয়া
১২ / ১৮
পদ্মায় পানি আসায় মাছ ধরতে নদীতে দোহার জাল পাতছেন জেলেরা। নদীর পাড়ে জাল মেরামত করছেন গৃহিণী ওজিফা বেগম। ডাশমাড়ি এলাকা, রাজশাহী, ২৪ জুলাই
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ১৮
দিনাজপুর থেকে রংপুরে প্রসাধনী বিক্রি করতে এসেছেন আজিজুল ইসলাম। পায়ে হেঁটে গ্রামের পথে ঘুরছেন বিক্রি করতে। মীরগঞ্জ এলাকা, রংপুর, ২৪ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৮
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। হাসপাতালের বারান্দায় মশারি টানিয়ে চলছে রোগীদের চিকিৎসা। খুলনা ও আশপাশের জেলার রোগী ভর্তি হচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৪ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
আমন ধান রোপণের মৌসুম চলছে। ব্যস্ত কৃষিশ্রমিকেরা এক জমি থেকে আরেক জমিতে যাচ্ছেন। পীরগাছা, রংপুর, ২৪ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৮
রেললাইনে চলাচল করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রায়ই প্রাণ হারান লোকজন। তবু রেললাইন ধরে চলাচল থামছে না। মোমিনখলা এলাকা, সিলেট, ২৪ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৮
ফরিদপুর শহরের গোয়ালচামট বিসর্জন ঘাটে কুমার নদে গতকাল ভোরে পূর্ণ স্নান করেন হিন্দুধর্মাবলম্বীরা। সেখান থেকে গঙ্গা জল সংগ্রহ করে তাঁরা নগ্ন পায়ে শহরের বিভিন্ন মন্দিরে বাবা ভোলানাথের বিগ্রহে অর্পণ করেন। ওয়েস্টার্নপাড়া এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৪ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের উপচে পড়া ভিড়। দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের নারী–পুরুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন টিকিট কাটার জন্য। বেলা ১১টা, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৪ জুলাই
ছবি: এম সাদেক