ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রভোস্টের অপসারণ, নির্যাতনে জড়িত ব্যক্তিদের বিচার এবং গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে প্রগতিশীল ছাত্রসংগঠন সমাবেশ করে। অপরাজয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২১ আগস্টছবি: সাজিদ হোসেন
২ / ৮
পন্টুন নামানোর আগেই ফেরির যাত্রীরা ঝুঁকি নিয়ে নামতে থাকেন। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ আগস্টছবি: এম রাশেদুল হক
৩ / ৮
ভারত থেকে আসা কাঁচা মরিচ বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। ৩৫ টাকা কেজি দরে কিনে তা বাছাই করে ভালো মরিচগুলো ভ্যানে করে বিক্রি করবেন ১০০ টাকা কেজি দরে। সোনাডাঙ্গা এলাকা, খুলনা, ২১ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৪ / ৮
জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলতে নারীদের ভিড়। বোয়ালখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, দীঘিনালা, খাগড়াছড়ি, ২১ আগস্টছবি: পলাশ বড়ুয়া
৫ / ৮
মাসে তিন দিন নারীদের বিনা মূল্যে সাইক্লিং প্রশিক্ষণের আয়োজন করে নারায়ণগঞ্জের নভেরা সাইক্লিং গ্রুপ। সংগঠনের সদস্যরা সাইকেল চালানো শিখতে সহযোগিতা করছেন প্রশিক্ষণার্থীদের। খানপুর, নারায়ণগঞ্জ, ২১ আগস্টছবি: দিনার মাহমুদ
৬ / ৮
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কক্ষে আটকে মারধরের পর চাঁদাবাজির অভিযোগ ওঠা ছাত্রলীগ নেতার শাস্তি, বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। প্যারিস রোড, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ আগস্টছবি: শফিকুল ইসলাম
৭ / ৮
চা–শ্রমিকদের দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চা–বাগানের শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ অবরোধের কারণে মহাসড়কের দুই প্রান্তে হাজারো যানবাহন আটকা। হবিগঞ্জ, সিলেট, ২১ আগস্টছবি: প্রথম আলো
৮ / ৮
১৪৫ টাকা মজুরি নির্ধারণের সিদ্ধান্তের প্রতিবাদ ও ৩০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট চলছে। চা-বাগান ও সড়কে অবস্থান নিয়ে চা-শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। তারাপুর চা-বাগান, সিলেট, ২১ আগস্টছবি: আনিস মাহমুদ