একঝলক (১২ মার্চ ২০২৬)

১ / ২২
বুনো ফুলে বসে মধু আহরণ করছে বাহারি রঙের প্রজাপতি। জাবুসা, রূপসা উপজেলা, খুলনা, ১২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২২
ধানখেতে খাবারের খোঁজে সাদা বক। জাবুসা, রূপসা উপজেলা, খুলনা, ১২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২২
হলুদ রঙের অর্কিড। প্রজাতির নাম ডেনড্রোবিয়াম। নজরকাড়া এ অর্কিড সৌন্দর্য বাড়িয়েছে রাজ বনবিহারে। রাঙামাটি, ১২ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২২
শুকনা পাতায় বসেছে রঙিন প্রজাপতি। জামছড়ি, বান্দরবান, ১২ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
৫ / ২২
সড়কের পাশে নির্মাণকাজের ইট–বালু রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে চলাচলে ভোগান্তির মুখে পড়ছেন পথচারীরা। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১২ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ২২
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে কাভার্ড ভ্যান। এতে ভ্যানটির জ্বালানি তেলের ট্যাংক ছিদ্র হয়ে যায়। সেখান থেকে পড়তে থাকা ডিজেল সংগ্রহ করছেন স্থানীয়রা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মির্জাপুর, টাঙ্গাইল, ১২ মার্চ
ছবি: প্রথম আলো
৭ / ২২
আমগাছে বসে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। সাজাপুর, শাজাহানপুর, বগুড়া, ১২ মার্চ
ছবি: সোয়েল রানা
৮ / ২২
মাঠ থেকে আলু তুলে এনে স্তূপ করা হয়েছে বাড়ির উঠানে। সেখান থেকে নেওয়া হবে হিমাগারে। এর আগে আলুগুলো বাছাই করছেন কৃষক পরিবারের সদস্যরা। চাঁনপুর, শিবগঞ্জ, বগুড়া, ১২ মার্চ
ছবি: সোয়েল রানা
৯ / ২২
ঈদের পোশাক কিনতে দোকানে ভিড় করেছেন নারীরা। রবিউল মার্কেট, পাবনা, ১২ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১০ / ২২
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দেন পাবনা বন্ধুসভার বন্ধুরা। প্রথম আলোর পাবনা কার্যালয়, পাবনা, ১২ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১১ / ২২
জ্বালানি তেলের জন্য পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। আসাদ গেট, ঢাকা, ১২ মার্চ
ছবি: দীপু মালাকার
১২ / ২২
ঈদ আসন্ন। অনেকেই সালামি ও ঈদ উপহার দেবেন নতুন নোট দিয়ে। তাই খোলাবাজার থেকে বেশি দামে কিনছেন নতুন নোট। গুলিস্তান, ঢাকা, ১২ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ২২
পুকুর থেকে মাছ ধরে বাড়ি ফিরছেন মা–ছেলে। ক্রাইক্ষ্যং পাড়া, বান্দরবান, ১২ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
১৪ / ২২
গাছের ডালে বসে রোদ পোহাচ্ছে গিরগিটি। হানসামা পাড়া, বান্দরবান, ১২ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
১৫ / ২২
ঈদে চাই নতুন পোশাক–জুতা। তাই দোকানে জুতা পছন্দ করছেন একজন ক্রেতা। ডাকবাংলা, খুলনা, ১২ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২২
ফুটপাতে সাজিয়ে রাখা হয়েছে পুরোনো কাপড়। সেখানে পছন্দের পোশাক কিনতে এসেছেন দুজন। তোপখানা, সিলেট, ১২ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২২
মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে আগের রাতে। জমিতে এখন সেই বৃষ্টির পানি। সেখানে দুরন্তপনায় মেতেছে শিশুরা। হরিদেবপুর, রংপুর, ১২ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২২
ইফতার ও ঈদ আয়োজনে খাবারের জনপ্রিয় পদ বোরহানি ও মাঠা। পাবনার হোটেল আরমানিয়ার জাফর হোসেন টাক্কু দীর্ঘদিন ধরে মাঠা ও বোরহানি বিক্রি করছেন। রূপকথা রোড, পাবনা, ১২ মার্চ। ছবি: হাসান মাহমুদ
১৯ / ২২
ঈদের আগে নগরের বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহন। ফলে দেখা দিয়েছে যানজট। দক্ষিণ চকবাজার, বরিশাল, ১২ মার্চ
ছবি: সাইয়ান
২০ / ২২
বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীরা। কালিয়াকৈর, গাজীপুর, ১২ মার্চ
ছবি: প্রথম আলো
২১ / ২২
চরাঞ্চলে এ বছর রসুনের ফলন ভালো হয়েছে। খেত থেকে রসুন তুলে সেখানেই রোদে শুকাচ্ছেন এক কৃষক। মোস্তফা ডাঙ্গী, ফরিদপুর, ১২ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২২ / ২২
স্কুল ছুটি। বাড়ির পাশে বরইগাছে উঠে আনন্দে মেতেছে শিশুরা। বাঘের টিলা, ফরিদপুর, ১২ মার্চ
ছবি: আলীমুজ্জামান