সত্তোরোর্ধ্ব সহিবুন বেওয়া চা-বাগানের শ্রমিক ছিলেন। কয়েক বছর আগে অবসর নিলেও এখন পরিশ্রম করেন। গবাদিপশুর জন্য ঘাস কেটে কাপড়ে বেঁধে মাথায় করে নিয়ে হেঁটে বাড়ি ফিরছেন তিনি। শিলুয়া চা-বাগান এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৭ নভেম্বরছবি: কল্যাণ প্রসূন
৪ / ২০
মাঠ থেকে ধান কেটে বাড়ি নিতে সড়কের পাশে জড়ো করছেন এক কৃষক। মুরারীদাহ এলাকা, ফরিদপুর, ৭ নভেম্বরছবি: আলীমুজ্জামান
৫ / ২০
তিস্তা নদীতে এখন পানি কমেছে। তাই মাছ ধরতে ঠেলা জাল নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। রংপুরের গঙ্গাচড়া উপজেলার গান্নারপাড় এলাকা, ৭ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ২০
পানি কমে যাওয়া হাওর থেকে অল্প কয়েকটা ছোট মাছ ধরে সেগুলো শুকানোর জন্য নৌকার ছাউনির ওপর নেড়ে দিচ্ছে এক বালক। কিশোরগঞ্জের নিকলীর কুর্শা এলাকায়, ৬ নভেম্বরছবি: তাফসিলুল আজিজ
৭ / ২০
সুন্দরী নামের একটি হাতি দিয়ে আসাদ মিয়া নামের এক তরুণ চাঁদা তুলছেন। সার্কাস ও চাঁদাবাজিতে বাধ্য করতে অনেক সময় হাতিশাবককে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে প্রশিক্ষিত করা হয়। কালিকচ্ছ এলাকা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ৭ নভেম্বরছবি: বদর উদ্দিন
৮ / ২০
জালে আটকা পড়া বিভিন্ন প্রজাতির মাছ প্লাস্টিকের ঝুড়িতে ভরে হ্রদের পানিতে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। এরপর এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে। আসামবস্তি এলাকা, রাঙামাটি, ৭ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
ঝুড়িভর্তি বারোমাসি কাঁঠাল বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন লালপিয়ান বম নামের এক ব্যক্তি। শৈলপ্রপাত এলাকা থেকে তোলা, বান্দরবান, ৭ নভেম্বরছবি-মং হাই সিং মারমা
১০ / ২০
গাছের ডালে বসন্তবাউরি পাখি। তারাছা এলাকা থেকে তোলা, বান্দরবান, ৭ নভেম্বরছবি-মং হাই সিং মারমা
১১ / ২০
সিলিন্ডারের গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছেন এক ব্যবসায়ী। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মালোপাড়া এলাকা, রাজশাহী, ৭ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১২ / ২০
পুরোনো জাহাজ থেকে আনা এসব ছোট নৌকা মেরামত করেন স্থানীয় কারিগরেরা। পরে আকার অনুযায়ী সেগুলো মাছচাষি, মাঝি ও নৌ–শ্রমিকদের কাছে বিক্রি করা হয়। মাদামবিবির হাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৭ নভেম্বরছবি: জুয়েল শীল
১৩ / ২০
বাসাবাড়ির পানিতে ময়লা–দুর্গন্ধ। তাই পানি সংগ্রহ করতে দিনভর ওয়াসার বিশুদ্ধ পানি বিক্রয়কেন্দ্রে ভিড় করেন বাসিন্দারা। শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা, ৭ নভেম্বরছবি: জাহিদুল করিম
১৪ / ২০
সংস্কারকাজে কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী ছাড়াই ফুটপাতের মধ্যে বিশাল গর্ত খুঁড়ে রাখা হয়েছে। ঝুঁকি ও ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে পথচারীদের। ফার্মগেট এলাকা, ঢাকা, ৭ নভেম্বরছবি: দীপু মালাকার
১৫ / ২০
প্রতিনিয়ত ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন একজনের শুশ্রূষা করছেন স্বজনেরা। মুগদা, ঢাকা, ৭ নভেম্বরছবি: দীপু মালাকার
১৬ / ২০
সড়ক বিভাজকে লাগানো হয়েছে ‘দাদমর্দন’ গাছ। এতে ফুটে থাকা ফুলে পথচলতি মানুষের চোখ জুড়িয়ে যায়। সার্জেন্ট জহুরুল হক হলের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ নভেম্বরছবি: জাহিদুল করিম
১৭ / ২০
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে শিক্ষার্থী-সংগীত অনুরাগী সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদী গানের মিছিলের আয়োজন করা হয়। ধানমন্ডি আবাহনী মাঠের সামনে, ঢাকা, ৭ নভেম্বরছবি: সাজিদ হোসেন
১৮ / ২০
বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজি পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। রায়েরবাজার এলাকা, ঢাকা, ৭ নভেম্বরছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ২০
কর্মব্যস্ততার কারণে অনেক সময়ই সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। তাই ছুটির দিনে অনেকেই সন্তানকে নিয়ে বের হন ঘুরতে। এতে তাদের দিনটি হয়ে ওঠে আনন্দ–উচ্ছ্বাসে ভরা। রমনা পার্ক, ঢাকা, ৭ নভেম্বরছবি: মীর হোসেন
২০ / ২০
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। শান্তিনগর এলাকা, ঢাকা, ৭ নভেম্বরছবি: শুভ্র কান্তি দাস