একঝলক (২৪ ডিসেম্বর ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
খেত থেকে ফুলকপি তুলে বাছাই করা হচ্ছে। এরপর সবজির আড়তে নিয়ে তা বিক্রি করা হবে। টিপনা, ডুমুরিয়া, খুলনা, ২৪ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৭
মাঠে দল বেঁধে চলছে পেঁয়াজের চারা রোপণের কাজ। রনকাইল, কানাইপুর, ফরিদপুর। ২৪ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
৩ / ২৭
শীতের সকালে এভাবে ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে করে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অসতর্ক চলাচলে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
৪ / ২৭
ইঞ্জিনের নৌকায় কলা ও বাতাবিলেবু নিয়ে যাওয়া হচ্ছে রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে। পুরানপাড়া, রাঙামাটি, ২৪ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৭
খড়কুটো আঁটি বেঁধে রাখছেন পাহাড়ি এক কৃষাণি। গোখাদ্য ও  মাশরুম উৎপাদনে ব্যবহার করা হয় এগুলো। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ২৪ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৭
কুয়াশাঢাকা সকালে উঁচু ভবনের দেয়ালে বসে রোদ পোহাচ্ছে একটি কাঠবিড়ালি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ২৪ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ২৭
মই টেনে বোরো ধানের বীজতলা তৈরি করছেন এই কৃষক। সাহাপুর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২৪ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৭
ডোঙায় বসে খালে পাতা জাল টেনে মাছ ধরছেন জেলে। গজেন্দ্রপুর, ডুমুরিয়া, খুলনা, ২৪ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৭
শীতের সকালে খেজুরের মিষ্টি রসের স্বাদ নিচ্ছে পাখিটি। খাসকান্দি, কানাইপুর, ফরিদপুর, ২৪ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৭
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া ও  আরিচা-কাজীরহাট নৌপথে দুটি ফেরি চলাচল বন্ধ রয়েছে। পাটুরিয়া, আরিচা, মানিকগঞ্জ, ২৪ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ২৭
পথের ধারে নার্সারিতে ফুটে আছে নানা জাতের চন্দ্রমল্লিকা ফুল। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, রংপুর, ২৪ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৭
রংপুরে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে আছে মহাসড়ক। এ সময় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রংপুর-ঢাকা মহাসড়ক, রংপুর, ২৪ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৭
শীতকালে পানি কমে আসায় শান্ত কীর্তনখোলা নদী। ব্লক দিয়ে বাঁধানো তীরে ভিড়িয়ে রাখা হয়েছে জেলে নৌকা। চরবাড়িয়া, বরিশাল, ২৪ ডিসেম্বর
ছবি: সাইয়ান
১৪ / ২৭
ঘন কুয়াশা আর হিমশীতল বাতাস উপেক্ষা করে খেটে খাওয়া মানুষ ছুটে চলেছেন কাজে। কেদারগঞ্জ, চুয়াডাঙ্গা, ২৪ ডিসেম্বর
ছবি: শাহ আলম
১৫ / ২৭
প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন। ভাষাশহীদ রফিক চত্বর, মানিকগঞ্জ, ২৪ ডিসেম্বর
ছবি: প্রথম আলো।
১৬ / ২৭
উদীচী–ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উদীচী সুনামগঞ্জ শাখা। আলফাত স্কয়ার, সুনামগঞ্জ, ২৪ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১৭ / ২৭
সকালের মিষ্টি রোদে এক বৃদ্ধা। ডিঙ্গাডোবা, রাজশাহী, ২৪ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৮ / ২৭
সেচ দিয়ে পাহাড়ি ঝিরিতে মাছ ধরছেন এক মারমা নারী। মাংপ্রু পাড়া, বান্দরবান, ২৪ ডিসেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৯ / ২৭
শুকনা পাতার ওপর বসে আছে লাল ফড়িং। থোয়াইগ্য পাড়া, বান্দরবান, ২৪ ডিসেম্বর
ছবি: মং হাই সিং মারমা
২০ / ২৭
ঘন কুয়াশায় এভাবে ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। বয়রা কাশিনাথপুর, পাবনা, ২৪ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৭
শহরে আগের মতো এখন আর শিল-পাটার ব্যবহার দেখা যায় না। তবে মসলা বাটার কাজে এখনো গ্রামাঞ্চলে শিল-পাটাই ভরসা। গাছপাড়া, পাবনা, ২৪ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৭
নৌকায় বসে রান্নার কাজে ব্যস্ত বেদে পরিবারের এক নারী। নৌকাতেই চলে এসব বেদে পরিবারের থাকা–খাওয়া। তালতলী, চরবাড়িয়া, বরিশাল, ২৪ ডিসেম্বর
ছবি: সাইয়ান
২৩ / ২৭
শীতের সকালে কীর্তনখোলা নদীতে মাছ শিকারে ব্যস্ত মৎস্যজীবীরা। ভাঙ্গার পাড়, বরিশাল, ২৪ ডিসেম্বর
ছবি: সাইয়ান
২৪ / ২৭
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগ এবং সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলা–মামলার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সেগুনবাগিচা, ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২৫ / ২৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে মিছিল করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৪ ডিসেম্বর
ছবি: জাহিদুল করিম
২৬ / ২৭
ময়মনসিংহের ভালুকার পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি প্রতিবাদ সমাবেশ করে। শাহবাগ, ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: জাহিদুল করিম
২৭ / ২৭
বিটরুটকে বলা হয় সুপারফুড। শীত মৌসুমে এর ফলন ভালো হয়। বিক্রির জন্য বিটরুট বস্তায় ভরছেন এক কৃষক। পবা, নওহাটা, রাজশাহী, ২৪ ডিসেম্বর
ছবি: শফিকুল ইসলাম