জমিতে ফুটেছে ধনিয়া ফুল। দক্ষিণ বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ১৮ ফেব্রুয়ারিছবি: সাদিক মৃধা
৫ / ২২
কাপ্তাই হ্রদের পাড়ে জেগে ওঠা চরে চাষ করা ছোট জাতের করলা সংগ্রহ করছেন পাহাড়ি এই নারী। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৮ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২২
সাঙ্গু নদে হাঁটুসমান পানির মধ্যে মাছ খুঁজছেন এক পাহাড়ি নারী। তারাছা, বান্দরবান, ১৮ ফেব্রুয়ারিছবি: মং হাই সিং মারমা
৭ / ২২
পুকুর ভরাট হওয়ায় পুকুরে হারানো মূল্যবান সামগ্রী খোঁজার কাজ কমে গেছে। তাই আয়ও কমে গেছে এই পেশার মানুষের। মিরসরাই, চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারিছবি: ইকবাল হোসেন
৮ / ২২
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রমজান মাস উপলক্ষে নগরের ব্যস্ততম সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে সচেতনতামূলক প্রচারণা ও অভিযান পরিচালনা করে। সদর রোড, বরিশাল, ১৮ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
৯ / ২২
ভালো দাম পাওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। বাড়ির পাশে নিজেদের ভুট্টাখেতে শ্যালো মেশিন চালিয়ে সেচ দিচ্ছেন একটি পরিবার। রঘুনন্দনপুর, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
১০ / ২২
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস সামনে রেখে শহীদ মিনার ধোয়ামোছা, রং করার কাজ চলছে। শহীদ হাদিস পার্ক, খুলনা, ১৮ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১১ / ২২
হরিণ শিকারের ফাঁদ ও সরঞ্জাম উদ্ধার করেছেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা। সুন্দরবন, খুলনা, ১৭ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১২ / ২২
মরিচখেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। বুড়িচং, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারিছবি: আবদুর রহমান
১৩ / ২২
গরুদের ঘাস খাওয়াতে বেরিয়েছেন এই নারী। শরাফপুর, ডুমুরিয়া, খুলনা, ১৮ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২২
খেত থেকে তোলা আলু বাছাইয়ে ব্যস্ত কৃষক পরিবারের সদস্যরা। সুলতানপুর, শিবগঞ্জ, বগুড়া, ১৮ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৫ / ২২
শজনেগাছে সাদা ফুল ফুটেছে। এই ফুলের মধু খেতে ব্যস্ত এক চঞ্চল কাঠশালিক। বানিয়াখালী, ডুমুরিয়া, খুলনা, ১৮ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২২
আকাশে হলুদ আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে সূর্য। নদীর পাড়ের শান্ত প্রকৃতি যেন এক শিল্পীর ক্যানভাস। গাংনী, মেহেরপুর, ১৮ ফেব্রুয়ারিছবি: আবু সাঈদ
১৭ / ২২
মৌসুমের প্রথম তরমুজ বাজারে এসেছে। বরগুনা থেকে আনা এসব তরমুজ খুচরা বিক্রি হচ্ছে। জিলা স্কুলের সামনে, রংপুর, ১৮ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৮ / ২২
সেনাবাহিনীর ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফুলপুর, ময়মনসিংহ, ১৮ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১৯ / ২২
পবিত্র রমজান মাস উপলক্ষে বাহারি সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ী। সিটি বাজার, রংপুর, ১৮ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
২০ / ২২
মেহেরপুর থেকে মুড়িকাটা পেঁয়াজ ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন এক ব্যবসায়ী। পথিমধ্যে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। অন্য একটি ট্রাকে পেঁয়াজের বস্তাগুলো ওঠানো হচ্ছে। পিয়ারপুর, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
২১ / ২২
সড়কে বেআইনিভাবে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। এতে চলাচলে বিঘ্ন ঘটছে। ভুলিরপাড়-মাইথারকান্দি সড়ক, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ জানুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
২২ / ২২
কদিন আগে খেতে লাগানো বোরো ধান এখন একটু বড় হয়েছে। খেতে গজানো আগাছা তুলে ফেলছেন এক কৃষক। পিয়ারপুর , ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান