একঝলক (১২ অক্টোবর ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
বর্ষার শুরু থেকে শুকনা মৌসুমে আসার আগপর্যন্ত হাওর-খাল-বিলে পানি থাকে। এই সময়ে অনেক সড়ক থাকে পানির নিচে। তাই নৌকায় করে যাতায়াত বাড়ে হাওরপারের মানুষের। নৌকায় করে হাওর পাড়ি দিয়ে সড়কের আসছেন কয়েকজন। উফতার হাওর এলাকা, সিলেট, ১২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৩
চা-বাগানের কাজে ব্যস্ত আছেন শ্রমিকেরা। তাঁদের জন্য খাবার পানি নিয়ে বাগানের দিকে যাচ্ছেন আরেক শ্রমিক। শ্রমিকদের পানি সরবরাহ করাই তাঁর কাজ। মালনীছড়া চা-বাগান এলাকা, সিলেট, ১২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৩
বাড়ির পাশের খালে জমেছে পানি। সেই পানিতে উড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। বাকগুল এলাকা, সিলেট, ১২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৩
নৌকা থেকে বালু স্তূপ করে রাখা হচ্ছে। পাইপ দিয়ে পানির সঙ্গে মিশিয়ে বালু স্তূপ করা হয় এভাবে। বাউয়ারকান্দি এলাকা, সিলেট, ১২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
বৃষ্টি হলেই পচে যায় বিভিন্ন সবজির চারা এবং গাছ। গাজরের পচা গাছ তুলে সরিয়ে ফেলছেন এক কৃষক। গত সপ্তাহের বৃষ্টিতে কৃষিপ্রধান ঈশ্বরদী উপজেলায় সবচেয়ে ক্ষতি হয়েছে গাজরের। ভাড়ইমারী, ঈশ্বরদী, পাবনা, ১২ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
দাম কমে যাওয়ায় অনেক কৃষক তা ভালোভাবে শুকিয়ে রাখছেন সংরক্ষণের জন্য। সামনে দাম বাড়লে বিক্রি করবেন এসব পাট। পাট শুকানোর কাজে ব্যস্ত কিষান-কিষানি। নওদাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১২ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৩
কলেজশিক্ষক নাসরীন আক্তারের বাড়ির আঙিনায় টবে রোপণ করেছেন পুর্তলিকা ফুল। ফুল ফুটে সৌন্দর্য ছড়াচ্ছে বাড়ির আশপাশে। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১২ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
৮ / ১৩
দোকানে প্রস্তুতকৃত এই ফুলের ঝাড়ু বিভিন্ন পাইকার এসে কিনে নিয়ে যান। প্রতিটি ফুলের ঝাড়ু আকার ও মানভেদে ৪০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেন। চাঁপাপুর এলাকা, কুমিল্লা, ১২ অক্টোবর
ছবি: এম সাদেক
৯ / ১৩
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয় চত্বরের প্রধান সড়ক, রংপুর, ১২ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
যাত্রী নামিয়ে ভাঙা রাস্তা পারাপার হচ্ছে যানবাহন। দীর্ঘ প্রায় চার বছর কোনো সংস্কার না করায় এমন বেহাল দশায় পড়ে আছে আটঘরিয়ার একদন্ত থেকে ভাঙ্গুড়ার ভেড়ামারা পর্যন্ত সড়কটি। পিচ উঠে সৃষ্ট বড় বড় খানাখন্দের কারণে এই সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েন চার উপজেলার মানুষ। হাদল, ফরিদপুর, পাবনা, ১১ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৩
সাতসকালে বৃষ্টিস্নাত রঙ্গন ফুল। প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে। স্টেশন সড়ক এলাকা, বগুড়া, ১২ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১২ / ১৩
নিজের হাতে তৈরি করা পাঁপড় রোদে শুকাতে দিচ্ছেন ভানু বেগম। শুকনা পাঁপড়গুলো বাড়ি থেকেই প্রতিটি আড়াই টাকায় বিক্রি করবেন তিনি। চাঁদমুহা, বগুড়া, ১২ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৩ / ১৩
নদ-নদীতে পানি কমায় ধরা পড়ছে মাছ। তাই কুমার নদে চাক জাল ঘুরিয়ে মাছ ধরছেন পাড়ের এক বাসিন্দা। মদনখালী এলাকা, ফরিদপুর, ১১ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান