একঝলক (১৮ ডিসেম্বর ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
খেতে শাকের পরিচর্যা করছেন এক চাষি। উত্তর কাট্টলী, চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
২ / ১২
দেশের সর্ব–উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে কুয়াশা ভেদ করে উঁকি দিয়েছে সূর্য। সকালের কনকনে শীতকে উপেক্ষা করে শর্ষেখেতে পানি দিচ্ছেন এক কৃষক। গোফাপাড়া এলাকা, পঞ্চগড়, ১৮ ডিসেম্বর
ছবি: রাজিউর রহমান
৩ / ১২
ধানমাড়াইয়ের পর ঘোড়ার গাড়িতে খড় নেওয়া হচ্ছে বাড়িতে। গোখাদ্যের জন্য বাড়ির উঠানে পালা করে রাখা হবে এই খড়। কোলাদী, সুজানগর, পাবনা, ১৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৪ / ১২
বিলের পানিতে খাবারের সন্ধানে বক। নৈহাটি, রূপসা, খুলনা, ১৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১২
রসুনখেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত এক কৃষক। আহাম্মদপুর, সুজানগর, পাবনা, ১৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
নিজের গাছ থেকে সুপারি পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন কৃষক। দস্যুনারায়নপুর, শ্রীপুর, গাজীপুর, ১৮ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
৭ / ১২
উপজেলা শিক্ষা অফিস থেকে বই বুঝে নিচ্ছেন শিক্ষকেরা। বছরের শুরুতে দেশের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করার প্রস্তুতি চলছে। সোনাগাজী, ফেনী, ১৮ ডিসেম্বর
ছবি: আমজাদ হোসাইন
৮ / ১২
সড়ক নির্মাণে পিচঢালাই মেশিন নিয়ে বাবা নড়াইল গেছেন কাজে। এদিকে বীজতলার কাজ বাকি। তাই ৯ বছরের বেলাল হাসান নেমে পড়েছে বীজতলা প্রস্তুতের কাজে। জাবুসা, রূপসা , খুলনা, ১৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১২
সিএনজিচালিত অটোরিকশায় মাইক বেঁধে নিয়ে প্রচারণার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীর কর্মী-সমর্থকেরা। জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ধোপাদীঘির পার, সিলেট, ১৮ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১২
সড়কের ধারে ফুটে থাকা বুনো ফুল থেকে মধু আহরণে মত্ত প্রজাপতি । কড়িআঞ্জুল গ্রাম, শাজাহানপুর ,বগুড়া, ১৮ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১১ / ১২
ডাইং কারখানার রংমিশ্রিত কাপড় খালের পানিতে পরিষ্কার করছেন এক শ্রমিক। এতে খালের পানি কালো হয়ে গেছে। বান্টি গ্রাম, আড়াইহাজার, নারায়ণগঞ্জ ১৮ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১২ / ১২
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে রাজধানীর মহাখালী উড়ালসড়কে চলছে দৃষ্টিনন্দন দেয়ালচিত্র আঁকার কাজ। মহাখালী, ঢাকা, ১৭ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার