বিলেতি ধনেপাতাখেতের আগাছা পরিষ্কার কাজ করছেন মারমা জনগোষ্ঠীর এক দম্পতি। তম্বপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ২২ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৭
রঞ্জনাগাছের লাল বীজগুলো দেখতে খুব সুন্দর। সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বলে এর নাম ‘রেড লাকি সিড’। অনেকে এই বীজ দিয়ে আংটি, মালা, দুল বানান। এ গাছের বহুমুখী উপকারিতা রয়েছে। পাতা, বাকল ও বীজ ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। রঞ্জক বা রং এ গাছ থেকে পাওয়া যায় বলে এর নাম রঞ্জনা। নুহাশপল্লী, গাজীপুর, ২২ নভেম্বরছবি: সাদিক মৃধা
এই মৌসুমে নানা রকমের সামাজিক আয়োজনে গোলাপের চাহিদা বেড়েছে। বাগান থেকে গোলাপ তুলে পাইকারি বিক্রি করবেন চাষি আনিসুল হক। পক্ষীফান্দা, রংপুর, ২২ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৭
বছরের শুরুতেই নতুন পাঠ্যবই দেওয়া হবে, তাই ঢাকা থেকে নতুন ছাপানো বই আনা হয়েছে। সেই বই সংরক্ষণ করছেন শিক্ষা কার্যালয়ের কর্মীরা। কাছারিবাজার, রংপুর, ২২ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
হেমন্তের সকালে গ্রামীণ মাঠ থেকে আমন ধান নিয়ে বাড়িতে ফিরছেন একদল কৃষক। শাবরুল, শাজাহানপুর, বগুড়া, ২২ নভেম্বরছবি: সোয়েল রানা
১৭ / ১৭
সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২২ নভেম্বরছবি: মোস্তাফিজুর রহমান