সবুজ পাতার ভেতরে বটফল। জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ, ৪ জুলাইছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২০
বড় পর্দায় আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের খেলা দেখছেন হাজারো দর্শক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বর, রংপুর, ৪ জুলাইছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
সারা রাত পাহারা দিয়ে ভোর থেকে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের খেলা মুঠোফোনে মনোযোগ দিয়ে দেখছেন দুই নৈশপ্রহরী। গুপ্তপাড়া, রংপুর, ৪ জুলাইছবি:মঈনুল ইসলাম
৪ / ২০
নীল আকাশে সাদা মেঘের ভেলা। গাংনী, মেহেরপুর, ৪ জুলাইছবি:আবু সাঈদ
৫ / ২০
বিলেতি ধনেপাতা খেত থেকে সংগ্রহ করছেন পাহাড়ি কিষানিরা। সাপছড়ি, রাঙামাটি, ৪ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
ভাঙনকবলিত যমুনা নদীতে মাছ শিকারে নেমেছেন এক মৎস্যশিকারি। হাট শেরপুর, সারিয়াকান্দি, বগুড়া, ৪ জুলাইছবি: সোয়েল রানা
১০ / ২০
পাটের আঁশ ছাড়িয়ে পাটকাঠি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। বলাইল, বগুড়া, ৪ জুলাইছবি: সোয়েল রানা
১১ / ২০
ফুল থেকে মৌমাছির মধু আহরণ। পশ্চিম পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৪ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
১২ / ২০
পাহাড়ি ঢলে ফুলে-ফেঁপে ওঠা পিয়াইন নদ। ওপারের চরে দিনভর চরানোর পর বিকেলে পানি পেরিয়ে গরুর পাল নিয়ে ফিরছেন রাখাল। সীমান্তঘেঁষা সিলেটের গ্রামীণ জীবনের চিরচেনা বর্ষার দৃশ্য। হাজিপুর, মাতুরতল, গোয়াইনঘাট, সিলেট, ৪ জুলাইছবি: আনিস মাহমুদ
১৩ / ২০
বর্ষার পানিতে টইটম্বুর সুরমা নদী। নীল আকাশে সাদা মেঘের ভেলা, যা প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মেন্দিবাগ, সিলেট, ৪ জুলাইছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
উপজেলার সিঙ্গেরডাবরী এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়। পরে যানটি সরানো হচ্ছে। রাজারহাট, কুড়িগ্রাম, ৪ জুলাইছবি: প্রথম আলো
১৫ / ২০
তীব্র রোদ ও গরমের মধ্যে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরছেন পরীক্ষার্থী। সিও বাজার, রংপুর, ৪ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
হামে আক্রান্ত শিশুকে স্বজন দেখভাল করছেন। বাংলাদেশ শিশু হাসপাতাল, ঢাকা, ৪ জুলাইছবি: মীর হোসেন
১৭ / ২০
নৌকা নিয়ে চাঁদমারি খালে প্লাস্টিকের বোতল সংগ্রহ চলছে। শেষে এসব ভাঙারির দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। চাঁদমারি খেয়াঘাট, বরিশাল, ৪ জুলাইছবি: সাইয়ান
১৮ / ২০
প্রচণ্ড রোদ আর গরমে হাঁসফাঁস অবস্থা। রোদের মধ্যে মাথাল মাথায় দিয়ে যাত্রীর অপেক্ষায় নৌকায় বসে আছেন মাঝি। সুরমা নদী, চাঁদনীঘাট, সিলেট, ৪ জুলাইছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
শুরু হয়েছে পাট কাটার মৌসুম। জলাবদ্ধ খেত থেকে দলবেঁধে পাট কাটছেন কৃষকেরা। কবিরপুর, ফরিদপুর, ৪ জুলাইছবি: আলীমুজ্জামান
২০ / ২০
গাজীপুরের শ্রীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় রাস্তায় ডিম ফেলে মুরগির ডিমের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন করেছেন খামারিরা। জৈনাবাজার, গাজীপুর, ৪ জুলাইছবি: সাদিক মৃধা