পাহাড়ে চাষ করা গুঁড়িকচু খেত থেকে তুলে নৌপথে রাঙামাটির কাপ্তাই উপজেলা ঘাটে আনছেন কৃষকেরা। কাপ্তাই, রাঙামাটি, ৯ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৮
রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী পরীক্ষা দিতে কেন্দ্রে যাচ্ছে। কাপ্তাই হ্রদের পানি বেড়েছে বিধায় যাতায়াতের একমাত্র ব্যবস্থা বাঁশের ভেলা। রাঙামাটি শহরের টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এলাকা, রাঙামাটি, ৯ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
পাহাড়ের মুলিবাঁশ ও বাইজ্জ্যা বাঁশ হ্রদ থেকে ডাঙায় তুলে আনছেন ট্রাকে ভর্তি করার জন্য। ব্যবসায়ীরা নিয়ে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। কুতুকছড়ি বাজার এলাকা, রাঙামাটি, ৯ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৮
বন্যায় তিস্তার চরের আমন ধানের খেত তলিয়ে নষ্ট হয়েছে। সেই বিবর্ণ হয়ে যাওয়া ধান কেটে মহিষের গাড়িতে করে বাড়ি ফিরছেন চাষিরা। কলাগাছি এলাকা, গঙ্গাচড়া, রংপুর,৯ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৬ / ১৮
জেগে ওঠা চর থেকে ঘাস কেটে বাড়ি ফিরছেন এক গৃহস্থ। কেল্লারপাড় এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৯ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৭ / ১৮
যশোরের আশপাশের এলাকায় চাষ হওয়া পাট বাজারে বিক্রি করতে এসেছে চাষিরা । পাটের রং যত সোনালি হবে, তত দাম বেশি। প্রতি মণ পাট ১ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার টাকা করে বিক্রি করছেন চাষিরা। রূপদিয়া, যশোর, ৯ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
সড়কে যানবাহন আটকিয়ে হাতি দিয়ে চাঁদা নিচ্ছেন এই মাহুত। আনুরবাজার, গঙ্গাচড়া, রংপুর, ৯ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৯ / ১৮
কাদের মিয়ার কলাবাগান থেকে এক পাইকারি বিক্রেতা কলা কিনেছেন। প্রতি ছড়া কলা ৪৫০ থেকে ৫৫০ টাকা দাম। বাগান থেকে তোলার পর সড়কের পাশেই সাজানো হচ্ছে কলাগুলো। সুবর্ণপুর এলাকা, কুমিল্লা, ৯ অক্টোবরছবি: এম সাদেক
১০ / ১৮
সিলেটে গতকাল সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে যাত্রীর আশায় রিকশাচালক। কিনব্রিজ এলাকা, সিলেট, ৯ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
অবিরাম বৃষ্টি হচ্ছে সিলেটজুড়ে। অসময়ের বৃষ্টিতে ভোগান্তি নিয়ে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নৌকায় করে নদী পার হচ্ছেন লোকজন। চাঁদনীঘাট, সুরমা, সিলেট, ৯ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১২ / ১৮
জাগ দেওয়া পাট থেকে খালের পানিতে আঁশ ছাড়িয়ে নিচ্ছেন শ্রমিকেরা। খালের পাড়ে পাটকাঠি শুকাতে স্তূপ করে রাখা হয়েছে। দুদুখানপাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী। ৯ অক্টোবরছবি: এম রাশেদুল হক
১৩ / ১৮
পশ্চিমাকাশে লাল আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে দিনের সূর্য। শরতের এই সন্ধ্যায় খরা জালে মাছ শিকারে ব্যস্ত জেলে। সোনালি সৈকত, হাদল, ফরিদপুর, পাবনা, ৯ অক্টোবরছবি: হাসান মাহমুদ
খাবারের সন্ধানে নদীর পাড় ধরে ঘুরে বেড়াচ্ছে একপাল রাজহাঁস। স্বচ্ছ পানিতে পড়েছে প্রতিবিম্ব। ৩ নম্বর মাছঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ৯ অক্টোবরছবি: দিনার মাহমুদ
১৬ / ১৮
বর্তমানে ধান ও শাকসবজি আবাদে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার লক্ষ করা যাচ্ছে। এতে মানবজীবনের ঝুঁকি বাড়ছে। আমন ধানে পোকা দমনে বেশ কয়েক ধরনের কীটনাশক প্রয়োগ করছেন এক কৃষক। রানীরহাট এলাকা, শাজাহানপুর, বগুড়া, ৯ অক্টোবরছবি: সোয়েল রানা
১৭ / ১৮
বিলের পানিতে চায়না জাল দিয়ে মাছ শিকার করছেন জেলে। জেলেদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা এই জালে কম পরিশ্রমে বেশি মাছ ধরা যায়। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, এটি কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। বড়বিল, হাদল, ফরিদপুর, পাবনা, ৯ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৮ / ১৮
বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এই জেলেরা। রাতভর মাছ শিকার করে সকালে বিক্রি করেন তাঁরা। এই জেলেরা দুপুরের পর থেকে জালের ছেঁড়া অংশ সেলাই ও মেরামত করতে বসেন দল বেঁধে। হাদল, ফরিদপুর, পাবনা, ৯ অক্টোবরছবি: হাসান মাহমুদ