গ্রামীণ কৃষকদের কাছ থেকে পাইকারিতে করলা কিনে স্তূপ করছেন ব্যাপারীরা। পরে সেগুলো গাজীপুরের চৌরাস্তায় বিক্রির জন্য নেওয়া হবে। পাইকারিতে প্রতি মণ করলা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় কিনছেন তাঁরা। ক্ষুদ্র-কুষ্টিয়া, শাজাহানপুর, বগুড়া, ১৮ অক্টোবরছবি: সোয়েল রানা
২ / ১৮
রবিশস্যের খেতে নিড়ানি দিয়ে জমির আল ধরে বাড়িতে ফিরছেন কৃষক জহুরুল ইসলাম। হুকমাপুর, বগুড়া, ১৮ অক্টোবরছবি: সোয়েল রানা
হেমন্তের শুরুতে শীতের প্রস্তুতি। উত্তর জনপদে এরই মধ্যে শীতের আমেজ শুরু হয়ে গেছে। অনেকেই নতুন করে লেপ–তোশক তৈরি করিয়ে নিচ্ছেন। চাল আমোদ, রংপুর, ১৮ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৫ / ১৮
ছোট মাছ ধরার জন্য পুরো খালজুড়ে পাতা হয়েছে চেং। গোয়াতলা, তারাকান্দা, ময়মনসিংহ, ১৮ অক্টোবরছবি: আনোয়ার হোসেন
৬ / ১৮
আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপের উন্মাদনার আঁচ ছড়িয়ে পড়তে শুরু করেছে বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে। ঘুরে ঘুরে বিশ্বকাপের দলগুলোর পতাকা বিক্রি করছে এক কিশোর। আকার অনুযায়ী ১০ থেকে ২৬০ টাকা দামের পতাকা বিক্রি করছে সে। গির্জা মহল্লা, বরিশাল, ১৮ অক্টোবরছবি: সাইয়ান
৭ / ১৮
কাজের খোঁজে প্রতিদিন সড়কের পাশে বসে থাকেন দিনমজুরেরা। রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, মাটি কাটার মজুরসহ নানা ধরনের শ্রমিক সাতসকালে এখানেই অপেক্ষা করেন। মিরপুর ১, ঢাকা, ১৮ অক্টোবরছবি: আশরাফুল আলম
৮ / ১৮
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে প্রায়ই বানরের দল লোকালয়ে চলে আসে। ব্যস্ততম সড়ক পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয় বানরসহ বিভিন্ন বন্য প্রাণী। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৮ অক্টোবরছবি: শিমুল তরফদার
৯ / ১৮
সড়কের সংস্কার কাজের জন্য সৃষ্ট ধুলায় বিপর্যস্ত জনজীবন। মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা, ১৮ অক্টোবরছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৮
সাঁইজির ১৩২তম তিরোধানে লালনের গান পরিবেশন করছেন এক বাউল। ছেঁউড়িয়া, কুষ্টিয়াছবি: কবির হোসেন
১১ / ১৮
সারা দিনে বেশ কয়েকবার লোডশেডিংয়ে দুর্ভোগের শিকার হতে হয় ব্যবসায়ীদের। সন্ধ্যার পরেও লোডশেডিং হওয়ায় মোমবাতি জ্বালিয়ে হিসাব–নিকাশ করছেন ব্যবসায়ীরা। নতুন রাস্তা, খুলনা, ১৮ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৮
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ১৮ অক্টোবরছবি: দিনার মাহমুদ
১৩ / ১৮
ফেরি করে প্লাস্টিকের পানির পাত্র (ড্রাম) বিক্রি করছেন ইসহাক সেখ। প্রতিটি ড্রাম ৬০০ টাকা দরে বিক্রি করেন। দিন শেষে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয় তাঁর। আলিপুর, ফরিদপুর, ১৮ অক্টোবরছবি: আলীমুজ্জামান
১৪ / ১৮
শেখ রাসেল দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেয়েদের প্রীতি রাগবি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সদ্যপুষ্করনি যুব স্পোর্টিং ক্লাব ১৭-০ পয়েন্টে রাইডার্স ক্লাবকে পরাজিত করে। পুলিশ লাইনস, রংপুর, ১৮ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৮
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে নৌকার হাট। নতুন-পুরোনো ও আকারভেদে প্রতিটি নৌকা বিক্রি হয় ৩ হাজার থেকে ৯ হাজার টাকায়। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৮ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১৬ / ১৮
রাতে বিল থেকে থেকে মাছ ধরেছেন এক মৎস্যজীবী। খালের পানিতে জাল বেঁধে রেখে সেই মাছ জিইয়ে রাখা হয়েছিল। সকালে সেই মাছ বাজারে নেওয়ার জন্য প্রস্ততি নিচ্ছেন তিনি। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৮ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১৭ / ১৮
শেখ রাসেল দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কমলার চারা বিতরণ করে মনামিনা কৃষি খামার। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ১৮ অক্টোবরছবি: আনোয়ার হোসেন
১৮ / ১৮
কার্তিকের শুরুতে হঠাৎ বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ। জামালখান, চট্টগ্রাম, ১৮ অক্টোবরছবি: সৌরভ দাশ