একঝলক (২০ জুলাই ২০২৫)

১ / ২৫
ঠোঁটে খাবার নিয়ে ডালে বসে আছে সুইচোরা পাখি। জাবুসা, রূপসা, খুলনা, ২০ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২৫
সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। প্লাস্টিকে মুড়িয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা ভ্যানের চালক ও যাত্রীদের। কৈচড়, বগুড়া, ২০ জুলাই
ছবি: সোয়েল রানা
৩ / ২৫
ঘাসের ওপর বসে আছে এক বেজি। গার্হস্থ্য অর্থনীতি কলেজ, খুলনা, ২০ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৫
ঝুড়িভর্তি কাঁচা পেঁপে বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। মধ্যমপাড়া, বান্দরবান, ২০ জুলাই
ছবি: মংহাইসিং মারমা
৫ / ২৫
নৌকায় নদী পার হচ্ছেন স্থানীয় অধিবাসীরা। বালিয়াডাঙ্গী, ফরিদপুর, ১৯ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৬ / ২৫
পাহাড়ে উৎপাদিত ফল ট্রাকে তুলছেন শ্রমিকেরা। এসব ফল নেওয়া হবে চট্টগ্রাম শহরে। উজানীপাড়া, বান্দরবান, ২০ জুলাই
ছবি: মংহাইসিং মারমা
৭ / ২৫
বৃষ্টিভেজা নাগচাঁপা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, রংপুর, ২০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৫
বাঁশের তৈরি নানা পণ্য বিক্রি হচ্ছে। প্রয়োজনীয় এসব পণ্য কিনতে দূরদূরান্ত থেকে আসেন ক্রেতারা। হাজীরহাট, পাবনা, ২০ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৯ / ২৫
গাছের পাতার ওপর বসে আছে প্রজাপতি। কাপ্তাই, রাঙামাটি, ২০ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৫
পাবনা জেলায় প্রচুর রসুনের আবাদ হয়। এসব রসুন আড়তদারদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আরিফপুর, পাবনা, ২০ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১১ / ২৫
সকালের বৃষ্টিতে সড়কে যানবাহনের সংকট। এইচএসসি পরীক্ষার্থীদের কেউ কেউ হেঁটেই যাচ্ছেন। কাচারিবাজার, রংপুর, ২০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৫
বিলের পানিতে মাছ শিকারে কয়েকটি বকের সতর্ক দৃষ্টি। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর। ২০ জুলাই
ছবি: সাদিক মৃধা
১৩ / ২৫
দেয়ালে গ্রাফিতি আঁকা হচ্ছে। এনএস রোড, কুষ্টিয়া, ২০ জুলাই
ছবি: তৌহিদী হাসান
১৪ / ২৫
সিলেটের বিভিন্ন সড়কের পাশে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড গড়ে তুলেছেন চালকেরা। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। কদমতলী, সিলেট, ২০ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৫
তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবার। ফরেন সার্ভিস একাডেমি, ঢাকা, ২০ জুলাই
ছবি: মীর হোসেন
১৬ / ২৫
কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই মই বেয়ে ঝুঁকি নিয়ে কেব্‌ল ঠিক করছেন এক শ্রমিক। কদমতলী, সিলেট, ২০ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৫
শ্যামাসুন্দরী খালে ময়লার স্তূপ। গোমস্তপাড়া, রংপুর, ২০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৫
সকাল থেকে বৃষ্টি ঝরছিল। বৃষ্টির পানি জমে আছে পুঁইশাকের পাতায়। কিনব্রিজ এলাকা, সিলেট, ২০ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে খানাখন্দ। এসব জায়গায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দাউদপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ২০ জুলাই
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৫
রংপুর নগরের জাহাজ কোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে খানাখন্দের কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এ জন্য সিটি করপোরেশনকে দায়ী করে প্রতীকী কফিনমিছিল ও জানাজা কর্মসূচি পালন করেন এলাকাবাসী। সাতমাথা, রংপুর, ২০ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৫
খানাখন্দে ভরা পাবনা শহরের আতাইকুলা সড়কে চলাচলে ভোগান্তিতে পড়তে হয়। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পরও কোনো সমাধান না হওয়ায় এলাকাবাসী নিজেদের উদ্যোগে সড়ক সংস্কারের কাজ শুরু করেছেন। শিবরামপুর, পাবনা, ২০ জুলাই
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৫
ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময় বিআরটিসির কয়েকটি বাসকে জরিমানা করতে দেখা যায়। ফার্মগেট, ঢাকা, ২০ জুলাই
ছবি: জাহিদুল করিম
২৩ / ২৫
চরকাউয়া ইউনিয়ন থেকে গরুর দুধ বরিশাল নগরে বিভিন্ন দোকানে সরবরাহ করা হয়। বৃষ্টির মধ্যে ব্যাটারিচালিত ভ্যানে দুধ নিয়ে গন্তব্যে যাচ্ছেন চালক। কর্ণকাঠি, বরিশাল, ২০ জুলাই
ছবি: সাইয়ান
২৪ / ২৫
জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও দৃশ্যমান করা, নির্বাচনের তারিখ ঘোষণা, মব–সন্ত্রাস বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ করে বাসদ বরিশাল জেলা শাখা। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল, ২০ জুলাই
ছবি: সাইয়ান
২৫ / ২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক পাহারা। বনরূপা, রাঙামাটি, ২০ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা