দেশের অনেক এলাকায় কৃষকেরা ভুট্টা চাষে ঝুঁকছেন। খেত থেকে তুলে আনা ভুট্টা বাড়িতে মাড়াইয়ের কাজ করছেন কৃষক। মাড়াই শেষে সেখানেই রৌদে শুকাতে দিচ্ছেন। রিয়াজ উদ্দিন পাড়া, উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩০ মার্চছবি: এম রাশেদুল হক
২ / ১৪
আর অল্প কয় দিন পরে অনুষ্ঠিত হবে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। সেদিন দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা হয়। মেলায় মাটির তৈরি খেলনা এবং আসবাবপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পের কারিগরেরা। সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ৩০ মার্চছবি: এম সাদেক
৩ / ১৪
যমুনার চরাঞ্চলে কাউন, বাদাম ও ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। যতদূর দু-চোখ যায় এ যেন সবুজের সমারোহ। সেই পথ ধরে গবাদি পশুর জন্য ঘাস নিয়ে আসছেন নারীরা। হাসনাপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ৩০ মার্চছবি: সোয়েল রানা
৪ / ১৪
ব্রিজের রেলিংয়ে মশারি, গামছা ও লুঙ্গি বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন ভ্রামম্যাণ বিক্রেতা। ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী অনেকে এসব কিনেন। কিনব্রিজ এলাকা, সিলেট, ৩০ মার্চছবি: আনিস মাহমুদ
৫ / ১৪
ট্রেনে কাটা পড়ে প্রায় ঘটে দুর্ঘটনা। অসচেতন চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। রেললাইনের ওপর দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছে স্কুলশিক্ষার্থী। স্টেশন রোড, সিলেট, ৩০ মার্চছবি: আনিস মাহমুদ
৬ / ১৪
টিসিবির পণ্য কিনতে সাধারণ মানুষের ভিড়। উত্তম বটতলা এলাকা, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
পিঁপড়ার ডিম দিয়ে টোপ বানালে মাছ বেশি আকৃষ্ট হয়। তাই বড়শি দিয়ে যাঁরা মাছ ধরে তাঁদের কাছে পিঁপড়ার ডিমের খুবই কদর। স্থানীয় ভাষায় এ পিঁপড়ার ডিমকে নাইলসো বলা হয়। দুই মাছ শিকারি লাঠির আগায় গোলাকার জাল নিয়ে গাছে গাছে পিঁপড়ার ডিমের খোঁজে বেড়িয়েছে। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৩০ মার্চছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
রোজায় মুড়ির চাহিদা বেড়ে যায়। তাই কারখানায় দম ফেলার যেন সময় নেই কারও। একদিকে রোস্টার মেশিনে ভাজা হচ্ছে মুড়ি, অন্যদিকে বাজারজাত করার প্রক্রিয়ায় ব্যস্ত শ্রমিকেরা। খুচরা ব্যবসায়ীদের কাছে ৫৮ থেকে ৬৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে মুড়ি। হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩০ মার্চছবি: দিনার মাহমুদ
৯ / ১৪
সিলেটের বিভিন্ন এলাকায় রয়েছে পাথর ভাঙার কল। এসব কলে বড় পাথর ভেঙে ছোট করা হয়। কলে কাজে ব্যস্ত এক শ্রমিক। পাথর ভাঙার সময় যেন ধুলা উড়তে না পারে, সে জন্য পানি ছিটাচ্ছেন তিনি। কাটাখাল এলাকা, কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ মার্চছবি: আনিস মাহমুদ
১০ / ১৪
খেতে প্রায় পরিপক্ব পেঁয়াজের বীজ। আল ধরে ভ্যানে করে ফসল নিয়ে বাড়িতে ফিরছেন কৃষক। চরতারাপুর, পাবনা, ৩০ মার্চছবি: হাসান মাহমুদ
১১ / ১৪
যমুনার পানিতে গরু গোসল করাচ্ছেন এক ব্যক্তি। হাসনাপাড়া স্পার এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ৩০ মার্চছবি: সোয়েল রানা
১২ / ১৪
কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাপুর গ্রামের মো. আবদুল খালেক প্রায় ২৫ বছর ধরে বাঁশ-বেতের তৈরি ওরা, খাছি, কুলা, অনতা ইত্যাদি হাতে তৈরি করে আসছেন। প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার টাকার পণ্য বিক্রি করেন তিনি। ৩০ মার্চছবি: এম সাদেক
১৩ / ১৪
যমুনার চরাঞ্চল এখন ধু ধু বালুচর। সেই পথ ধরে ঘোড়ার গাড়িতে করে ভুট্টা ও ডালের গাছ নিয়ে আসছেন এক কৃষক। পারতিতপরল গ্রাম, সারিয়াকান্দি, বগুড়া, ৩০ মার্চছবি: সোয়েল রানা
১৪ / ১৪
উত্তরাঞ্চল থেকে আশা এই শ্রমিকেরা কাজের জন্য জড়ো হয়েছেন ফরিদপুর শহরের পশ্চিম গোয়ালচামট এলাকায়। এখান থেকে কৃষকেরা শ্রমিকদের নিয়ে যাবেন তাঁদের খেতের পেঁয়াজ ঘরে তুলতে। এ কাজে একেকজন শ্রমিক প্রতিদিন ৫০০ টাকা করে মজুরি পাবেন। পশ্চিম গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৩০ মার্চছবি: আলীমুজ্জামান