মাছ ধরা শেষে নৌকা নিয়ে গন্তব্যে ফিরছেন জেলে। শ্রীপুর লঞ্চঘাট, মেহেন্দিগঞ্জ, বরিশাল, ১৭ জানুয়ারিছবি: সাইয়ান
১২ / ২২
কালাবদর ও এর আশপাশের নদীতে মাছ ধরা শেষে নদীর তীরে খালের প্রবেশপথে রেখে দেওয়া হচ্ছে নৌকা। শ্রীপুর লঞ্চঘাট, মেহেন্দিগঞ্জ, বরিশাল, ১৭ জানুয়ারিছবি: সাইয়ান
১৩ / ২২
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয়তলার শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেলে ওই ওয়ার্ডের গুদামঘরে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পর রোগীদের দ্রুত নামিয়ে আনা হয়। ময়মনসিংহ। ১৭ জানুয়ারিছবি: প্রথম আলো
১৪ / ২২
ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুসভার উদ্যোগে শীতার্তদের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, ১৭ জানুয়ারিছবি: প্রথম আলো
১৫ / ২২
নার্সারি থেকে শীতকালীন বিভিন্ন ফুল গাছ সংগ্রহ করে ভ্যানে সাজিয়ে গ্রাম এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করছেন বিক্রেতা আজগর শেখ। ভাজনডাঙ্গা, আলিয়াবাদ, ফরিদপুর, ১৭ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
১৬ / ২২
পদ্মা নদীতে একাই চারটি বড়শি ফেলে মাছ শিকারে বসেছেন শৌখিন এক শিকারি। গদাধর ডাঙ্গী, ফরিদপুর, ১৭ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
১৭ / ২২
এলপি গ্যাসের সংকটের কারণে সিমেন্টের তৈরি চুলার এখন বেশ কদর। গ্যাস সিলিন্ডারের দোকানেও চুলা রাখা হয়েছে বিক্রির জন্য। বিভিন্ন আকারের এসব চুলা ২০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। শালবন, রংপুর, ১৭ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৮ / ২২
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬–এর অংশ হিসেবে ফুটবল খেলার একটি মুহূর্ত। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ, পাবনা, ১৭ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
১৯ / ২২
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৭ জানুয়ারি স্মরণসভার আয়োজন করেছে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। মহানায়িকার পৈতৃক নিবাসের স্মৃতি সংগ্রহশালায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হেমসাগর লেন, গোপালপুর, পাবনা, ১৭ জানুয়ারিছবি: হাসান মাহমুদ