কাপ্তাই হ্রদের মাঝদ্বীপে থাকা আমগাছটিতে এসেছে মুকুল। তাই খুশি দুই নারী। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৬
২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা তৈরি করছেন আতিয়ার রহমান। জাহাজ কোম্পানির মোড়, রংপুর, ১৬ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
মোকাম ঠাসা পেঁয়াজে। দুই দিন আগে পাইকারিতে প্রতি পাল্লা (পাঁচ কেজি) পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০–২৬০ টাকায়। আজ সোমবার বিক্রি হচ্ছে মানভেদে ২৬০ থেকে ৩০০ টাকায়। রাজাবাজার মোকাম, বগুড়া, ১৬ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৩ / ২৬
স্কুলপড়ুয়া দুই শিক্ষার্থী গাছে বসে দুরন্তপনায় মেতে উঠেছে। দক্ষিণ মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৬ফেব্রুয়ারি।ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ২৬
সুরমা নদীর পানি এখন কম। স্রোতহীন সুরমা নদীতে নৌকায় ভেসে মাছ শিকারে বেরিয়েছেন মৎস্যজীবী। সুরমা নদী, লামাকাজি, সিলেট, ১৬ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
১৫ / ২৬
কাজীবাছা নদীতে মাছ ধরতে জাল ফেলেছে মৎস্যশিকারিরা। ফুলতলা মঠ, বটিয়াঘাটা, খুলনা, ১৬ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৬
সবুজ পাতায় জমেছে শিশিরবিন্দু। মানরা, মানিকগঞ্জ, ১৬ ফেব্রুয়ারিছবি: আব্দুল মোমিন
১৭ / ২৬
কলাবাগানের ফাঁকে ফাঁকে চাষ করা হয়েছে মরিচগাছ। সেই গাছ থেকে মরিচ তুলছেন কিষানি। খোর্দ্দ মুরাদপুর, মিঠাপুকুর, রংপুর। ১৬ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৬
নিজের খেত থেকে বরবটি সংগ্রহ করছেন পাহাড়ি এক তরুণ। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২৬
বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই ফাহিমকে হত্যা, ঝোপগাড়িতে গ্যারেজে আলিফ নামের একজনকে হত্যাসহ তিন দিনে তিনটি হত্যার ঘটনার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট বগুড়া ও বৃন্দাবনপাড়া এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতমাথা, বগুড়া, ১৬ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
২০ / ২৬
একদল মৎস্যশিকারি ইঞ্জিনচালিত ডিঙিনৌকাভর্তি জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন। কান্দেবছড়া, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২৬
সকাল বেলা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে পাহাড়ি শিশুরা। লেমুঝিড়িপাড়া, বান্দরবান, ১৬ ফেব্রুয়ারিছবি: মং হাই সিং মারমা