পবিত্র রমজান মাসে রেস্তোরাঁ সাজানোর জন্য শোলার বানানো উট নিয়ে যাচ্ছেন একজন। রাজধানীর লালবাগের একটি কারখানায় এই উট বানানো হয়েছে। বসানো হবে সদরঘাট লঞ্চ টার্মিনালের ছাদে সম্প্রতি উদ্বোধন হওয়া একটি রেস্তোরাঁয়। সদরঘাট এলাকা, ২৬ মার্চ।ছবি: দীপু মালাকার
২ / ২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতনের প্রতিবাদে অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন। রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ মার্চ।ছবি: শুভ্র কান্তি দাশ
সিলেট অঞ্চলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আরও বাড়বে। খাল-বিলে পানি জমবে, ধরা হবে মাছ। দোকানে পছন্দের জাল দেখছেন এক ব্যক্তি। বন্দরবাজার, সিলেট, ২৭ মার্চ।ছবি: আনিস মাহমুদ
৫ / ২০
চৈত্রের দুপুরে কড়া রোদ। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের ওপর বসে গামছা দিয়ে রোদ ঠেকিয়ে গন্তব্যে যাচ্ছেন এক শ্রমিক। চৌহাট্টা এলাকা, সিলেট, ২৭ মার্চ।ছবি: আনিস মাহমুদ
৬ / ২০
দৈনিক ৪৫০ টাকা মজুরিতে খেতে মুগডাল তোলার কাজ করছেন একজন ত্রিপুরা নারী। বড়তাকিয়া রেলস্টেশন এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ২৭ মার্চ।ছবি: ইকবাল হোসেন
৭ / ২০
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় রয়েছে তেজপাতার বাগান। সেখান থেকে তেজপাতা এনে সিলেট নগরে বিক্রির জন্য বেরিয়েছেন একজন ব্যক্তি। তোপখানা এলাকা, সিলেট, ২৭ মার্চ।ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
সড়কের পাশে পুরোনো কাপড় বিক্রির জন্য রেখেছেন ভ্রাম্যমান ব্যবসায়ী। স্বল্প আয়ের অনেকে এখান থেকে কাপড় কেনেন। চলতি পথে সেখানে পছন্দের কাপড় খুঁজছেন এক ব্যক্তি। তোপখানা এলাকা, সিলেট, ২৭ মার্চ।ছবি: আনিস মাহমুদ
প্রতিবছর ঈদ সামনে রেখে সরগরম হয়ে ওঠে খলিফাপট্টি। এই বছরও এর ব্যতিক্রম নয়। ক্রেতাদের মধ্যে পণ্য বিক্রির পাশাপাশি তা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার ব্যবসায়ীরা। খলিফাপট্টি, চট্টগ্রাম, ২৭ মার্চছবি: সৌরভ দাশ
১৭ / ২০
ঈদবাজারে বিক্রির জন্য বিভিন্ন বিপণিবিতানে নানা বাহারি নামের সব পোশাকে সেজে উঠেছে শোরুমগুলো। নিউমার্কেট, ঢাকা, ২৭ মার্চছবি: সৈয়দ জাকির হোসেন
১৮ / ২০
ঈদে বিক্রির জন্য মার্কেটসংলগ্ন ফুটপাতের দোকান বোঝাই করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ও দামের জুতা। নিউমার্কেট এলাকা, ঢাকা, ২৭ মার্চছবি: সৈয়দ জাকির হোসেন
১৯ / ২০
রমজান মাসের প্রথম কর্মদিবস আজ। সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে যানবাহন বেশি দেখা যায়। বিকেলে বেশির ভাগ সড়কে যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষ। বনানী, বিমানবন্দর সড়ক, ঢাকা, ২৭ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
২০ / ২০
যানজটের কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকেই। গণপরিবহনের জন্য বাসস্ট্যান্ডগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। বিকেল পাঁচটা, ফার্মগেট, ঢাকা, ২৭ মার্চছবি: সৈয়দ জাকির হোসেন