দলবেঁধে জাল ঠেলে কচুরিপানার নিচে লুকিয়ে থাকা মাছ ধরছেন এই জেলেরা। শহীদবাগ, কাউনিয়া, রংপুর, ২ জুলাইছবি: মঈনুল ইসলাম
৩ / ১৭
কাঁঠাল ও আনারসবোঝাই ইঞ্জিনচালিত ডিঙিনৌকা ভিড়েছে ট্রাক টার্মিনাল ঘাটে। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ফল নিয়ে যাবেন শহর থেকে আসা পাইকারেরা। ট্রাক টার্মিনাল ঘাট, রাঙামাটি, ২ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৭
বর্ষাকালে চলাফেরা আর মাছ ধরায় এখন একমাত্র বাহন নৌকা। তাই নতুন নৌকা তৈরি করছেন তিস্তা তীরবর্তী মানুষেরা। কাঠ অনুযায়ী একটি নৌকা তৈরিতে ৪০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ হয়। তিস্তা সড়ক সেতু এলাকা, কাউনিয়া, রংপুর, ২ জুলাইছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
হুরাসাগর নদে এসেছে বর্ষার নতুন পানি। সেই পানিতেই জাগ দেওয়া হচ্ছে সদ্য কাটা পাট। চড়টেংরাইল, সিরাজগঞ্জ, ২ জুলাইছবি: আরিফুল গণি
৬ / ১৭
গাছ থেকে পাড়া ডাব নৌকায় নিয়ে গন্তব্যে যাচ্ছেন স্থানীয় চাষিরা। ডুমুরিয়া, ঝালকাঠি, ২ জুলাইছবি: সাইয়ান
৭ / ১৭
হাটের দিন টুলে বসিয়ে ক্ষৌরকার্য করা হচ্ছে। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ জুলাইছবি: সাজেদুল আলম
৮ / ১৭
প্রিয় দল ব্রাজিলের প্রিয় খেলোয়াড়দের ছবি হার্ডবোর্ডে প্রদর্শন করেছেন ব্রাজিলভক্ত হোটেল ব্যবসায়ী। চকবাজারের ময়রাপট্টি এলাকা, ফরিদপুর, ২ জুলাইছবি: আলীমুজ্জামান
৯ / ১৭
চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে গ্রামের রাস্তা সংস্কার করছেন পূর্ব সিংগুর নতুন কুঁড়ি ক্লাবের সদস্যরা। বরমচাল, কুলাউড়া, মৌলভীবাজার, ২ জুলাইছবি: প্রথম আলো
১০ / ১৭
গাছপাকা কাঁঠাল নিয়ে বাড়ির সামনে বিক্রি করতে বসেছেন বিক্রেতা। সোনাতন, কাউনিয়া, রংপুর, ২ জুলাইছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
কেন্দ্রের ভেতরে চলছে এইচএসসি পরীক্ষা। বাইরে তীব্র গরমে অপেক্ষমাণ এক অভিভাবক ছোট ফ্যানের বাতাসে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, ২ জুলাইছবি: সাইয়ান
১২ / ১৭
যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯১৯ সালে স্থাপিত হয়েছে, যমুনার ভাঙনের কবলে পড়ে প্রতিষ্ঠানটি দুবার বিলীন হয়ে যায়। নতুন করে গড়ে তোলা স্কুলে পড়ালেখা চলছে। চর হাটশেরপুর এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২ জুলাইছবি: সোয়েল রানা
১৩ / ১৭
কাঁঠাল পেকেছে কি না, যেন খোঁজ নিচ্ছে কাঠঠোকরা। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ২ জুলাইছবি: সাদিক মৃধা
১৪ / ১৭
রাজধানীর ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরঘেঁষা সদরঘাট-গাবতলী সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ভাঙাচোরা সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহনের চালকদের। ইসলামবাগ, ঢাকা, ২ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ১৭
সড়কের মাঝখানে মাটি সরে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। সমাইবাজার-মন্ত্রীগাঁও সড়ক, জুড়ী, মৌলভীবাজার, ২ জুলাইছবি: কল্যাণ প্রসূন
১৬ / ১৭
শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ফরিদপুর জেলার ৩৩টি কেন্দ্রে ১৪ হাজার ৭৩০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। কেন্দ্রে পরীক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা। ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজ, ২ জুলাইছবি: আলীমুজ্জামান
১৭ / ১৭
আড়ত থেকে আনা লটকন শহরের সড়কের ধারে ভ্যানে সাজিয়ে বিক্রি করছেন তিনি। ঝিলটুলী, ফরিদপুর, ২ জুলাইছবি: আলীমুজ্জামান