সূর্যোদয়ের সময় শোলমারী নদীর বুকে সোনালি আভা ছড়িয়ে পড়ছিল। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৮ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
২ / ২৫
সকালের মিষ্টি রোদে ঘুঘু পাখিটি স্থির হয়ে বসে আছে। শেখের টেক, ঢাকা, ১৮ জানুয়ারিছবি: শামসুল হক টেংকু
৩ / ২৫
কুকুরছানাগুলো ভীষণ প্রিয় এই শিশুটির। উষ্ণতা দিতে ওদের গরম কাপড়ে মুড়িয়ে দিচ্ছে সে। আমতৈল, জুড়ী, মৌলভীবাজার, ১৮ জানুয়ারিছবি: কল্যাণ প্রসূন
৪ / ২৫
জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর সময় ঘনিয়ে আসছে। তাই প্রার্থীদের লিফলেট ছাপাতে ছাপাখানাগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন ছাপাখানাকর্মীরা। নিউ ক্রস সড়ক, রংপুর, ১৮ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৫ / ২৫
বীজ থেকে নিজে উৎপাদন করা মাশরুম বিক্রি করতে এসেছেন পাহাড়ি নারী। শীত মৌসুমে এই মাশরুমের চাষ বেশ ভালো হয়। রাঙামাটি–খাগড়াছড়ি সড়কের বোদিপুর এলাকা, ১৮ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৫
জোড়া মহিষ দিয়ে জমিতে মই চাষ শেষে বাড়ি ফিরছেন মসলেম মণ্ডল। প্রতি বিঘা জমিতে মই চাষ দেওয়ার জন্য তাঁকে দেওয়া হয় ৪০০ টাকা। টেবুনিয়া, পাবনা, ১৮ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৭ / ২৫
জলাশয়ের ধারে রাজহাঁসেরা। ধলাই নদ, মৌলভীবাজার, ১৮ জানুয়ারিছবি: আকমল হোসেন
৮ / ২৫
পুরোনো জাল মেরামতের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন জাল। পুকুর বা নদীতে মাছ ধরার জন্য বড় আকৃতির এমন জাল তৈরিতে ১০ জন জেলের ৪ থেকে ৫ দিন সময় লাগে। দাপুনিয়া, পাবনা, ১৮ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৯ / ২৫
বিক্রির জন্য খেত থেকে সবজি সংগ্রহ করছেন কৃষক। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ১৮ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৫
খিরাই নদীর ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন ভেঙে পণ্যবাহী ট্রাক আটকে যায়, ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খামারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ জানুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
১১ / ২৫
কেউ বলে কাগজ ফুল, কেউ বলে বাগানবিলাস। বাগানে শোভা ছড়াচ্ছে ফুলটি। বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ, ১৮ জানুয়ারিছবি: মোস্তাফিজুর রহমান
১২ / ২৫
হাওরে হাঁটুসমান পানিতে নেমে ঠেলা জাল দিয়ে মাছ শিকারে নেমেছেন এক মৎস্যশিকারি। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ১৮ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় নিহত ব্যক্তিদের স্বজনের বক্তব্য শুনে আবেগাপ্লুত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা, ১৮ জানুয়ারিছবি: দীপু মালাকার
১৭ / ২৫
বাড়ির পাশেই পথের ধারে বসে নতুন জাল বানাচ্ছেন এই ব্যক্তি। বালা কইগাড়ি, বগুড়া, ১৮ জানুয়ারিছবি: সোয়েল রানা
১৮ / ২৫
নির্বাচন কমিশনের সামনে নিরাপত্তা জোরদারে সেনাসদস্যরা। আগারগাঁও, ঢাকা, ১৮ জানুয়ারিছবি: সাজিদ হোসেন
১৯ / ২৫
দূর গ্রামের মাঠ থেকে জ্বালানির জন্য খড়কুটো সংগ্রহ করে বাড়িতে ফিরছেন এক নারী। দক্ষিণভাগ, বগুড়া, ১৮ জানুয়ারি।ছবি: সোয়েল রানা
২০ / ২৫
দেখতে সূর্যমুখী ফুলের মতো হলেও ফুলটি চন্দ্রমল্লিকার একটি জাত। পথের ধারে একটি নার্সারিতে ফুটে ফুলটি নজর কাড়ছে পথচারীর। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, রংপুর, ১৮ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
২১ / ২৫
ফুটে আছে শুভ্র কসমস ফুল। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ, কুমিল্লা, ১৮ জানুয়ারিছবি: আবদুর রহমান
২২ / ২৫
সারা দেশের মতো খাগড়াছড়িতেও দেখা দিয়েছে গ্যাসের সংকট। ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ লাইন। জিরো মাইল, খাগড়াছড়ি, ১৮ জানুয়ারিছবি: জয়ন্তী দেওয়ান
২৩ / ২৫
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কলমাকান্দা, নেত্রকোনা, ১৮ জানুয়ারিছবি: প্রথম আলো
২৪ / ২৫
সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার প্রস্তুতিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুর, ১৮ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
২৫ / ২৫
শীতে খেজুরের রস আহরণে দরকার পড়ে মাটির হাঁড়ির, তাই পালপাড়া থেকে মাটির হাঁড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক গাছি। বাহিরদিয়া, ফরিদপুর, ১৮ জানুয়ারিছবি: আলীমুজ্জামান