একঝলক (২১ জুলাই ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্তে চাহিদা বেড়েছে আইপিএস ও আইপিএসের ব্যাটারির। প্রতিটি দোকানে ভিড় জমাচ্ছেন গ্রাহকেরা। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিনে আগের তুলনায় বেড়েছে বেচাকেনা। ঝাউতলা, কুমিল্লা, ২১ জুলাই
ছবি: এম সাদেক
২ / ১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ থেকে ২৭ জুলাই। পরীক্ষায় অংশ নিতে খুলনা অঞ্চল থেকে রাজশাহীতে যাবেন হাজার হাজার শিক্ষার্থী। এ জন্য শুধু শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের হ্যান্ডবিল বিলি করা হচ্ছে। রেলস্টেশন, খুলনা ২১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী রিয়া বিশ্বাস বেলা তিনটা থেকে লাইনে বসে আছেন ট্রেনের টিকিটের জন্য। তাঁর মা ও তিনি পালাক্রমে লাইনে সিরিয়াল রেখেছেন। স্টেশনের গরমে নাজেহাল। রেলস্টেশন, খুলনা, ২১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৫
আবারও করোনার প্রকোপ বাড়ছে। তাই মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ দেখা গেছে। প্রখর রোদে সিটি করপোরেশনের সামনে টিকাগ্রহীতাদের লম্বা লাইন। কুমিল্লা, ২১ জুলাই
ছবি: এম সাদেক
৫ / ১৫
নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে তিন চাকার যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২১ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১৫
জাজিরা উপজেলা সদরের টিঅ্যান্ডটি মোড়ে সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জাজিরা, শরীয়তপুর, ২১ জুলাই
ছবি: সত্যজিৎ ঘোষ
৭ / ১৫
মার্কেটে চার্জার ফ্যানের ঘাটতি। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী মার্কেটের সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে। ক্রেতাদের কাছে ১ হাজার ৩০০ টাকা ৮ হাজার টাকা পর্যন্ত ফ্যানের দাম হাঁকছেন ব্যবসায়ীরা। সাহেববাজার, রাজশাহী, ২১ জুলাই
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১৫
তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২১ জুলাই
ছবি: দীপু মালাকার
৯ / ১৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হেনস্তার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। রাজু ভাস্কর্য, ঢাকা, ২১ জুলাই
ছবি: সাজিদ হোসেন
১০ / ১৫
এক ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে সমাবেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা। শহীদ মিনারের সামনে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২১ জুলাই
ছবি: জুয়েল শীল
১১ / ১৫
আমন ধানের চারা রোপণের সময় হয়েছে, তাই মাঠে আমনের চারা রোপণ করছেন কৃষকেরা। ধলী গ্রাম, ফুলপুর উপজেলা, ময়মনসিংহ, ২১ জুলাই
ছবি: আনোয়ার হোসেন
১২ / ১৫
নতুন পাকা বাড়ি ও দলিল পেয়ে খুশি খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসনপুর ঘাটপাড় এলাকার আশি বছরের বৃদ্ধা আম্বিয়া খাতুন। উপজেলা পরিষদ মিলনায়তন, দীঘিনালা, খাগড়াছড়ি, ২১ জুলাই
ছবি: পলাশ বড়ুয়া
১৩ / ১৫
অসহনীয় গরমে অতিষ্ঠ প্রাণিকুলও। তপ্ত দুপুরে পানির পাইপে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটাচ্ছে কবুতরটি। সিলেট রেলওয়ে স্টেশন এলাকা, ২১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৫
পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর দক্ষিণাঞ্চলের মহাসড়কে আগের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে। এখন দূরপাল্লার বাস, ট্রাক ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে অনেক বেশি দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় যাচ্ছে। একই সঙ্গে তিন চাকার যান, ইজিবাইক এমনকি রিকশা আর ভ্যান চলাচলও বেড়েছে। কাশিপুর এলাকা, বরিশাল, ২১ জুলাই
ছবি: সাইয়ান
১৫ / ১৫
সাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বৃহস্পতিবার মধ্যরাতে। তাই দক্ষিণ উপকূলের জেলেরা সাগরযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। বিএফডিসি মৎস্যবন্দর এলাকা, পাথরঘাটা উপজেলা, বরগুনা, ২১ জুলাই
ছবি: প্রথম আলো