প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় হাতপাখার চাহিদা বাড়ে। বাঁশের তৈরি হাতপাখা বিক্রির জন্য শহরে এনেছেন এক ব্যবসায়ী। কিনব্রিজ, সিলেট, ১ জুলাইছবি: আনিস মাহমুদ
৪ / ২১
বসে আছে একটি দোয়েল পাখি। অরণ্য কুটির, পানছড়ি, খাগড়াছড়ি, ১ জুলাইছবি: জয়ন্তী দেওয়ান
৫ / ২১
সিলেটের সুরমা নদীর নতুন পানিতে নৌকায় ভেসে জাল দিয়ে মাছ শিকার করছেন মৎস্যজীবী। সুরমা নদী, কিনব্রিজ, সিলেট, ১ জুলাইছবি: আনিস মাহমুদ
৬ / ২১
হাঁস-মুরগি পালনের জন্য ঘর কিনে ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ্মীকোলা সেতু, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ জুলাইছবি: আরিফুল গণি
৭ / ২১
সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, ১ জুলাইছবি: প্রথম আলো
৮ / ২১
মাঠে গজিয়েছে মাশরুম। স্থানীয়ভাবে এটিকে ‘ব্যাঙের ছাতা’ বলা হয়। আটঘড়িয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ জুলাইছবি: সাজেদুল আলম
৯ / ২১
ভারী বৃষ্টির মধ্যে ক্লাস শেষে বিদ্যালয় থেকে সাইকেল নিয়ে গন্তব্যে ফিরছে এক শিক্ষার্থী। ছয়মাইল, কাশিপুর, বরিশাল, ১ জুলাইছবি: সাইয়ান
১০ / ২১
পাখির জন্য রেখে দেওয়া হয়েছিল এক টুকরা রুটি। সেটি খাচ্ছে দুটি চড়ুই। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ১ জুলাইছবি: সাদিক মৃধা
১১ / ২১
রংপুর নগরের ঘাঘট নদের ওপর নির্মিত পানবাড়ি সেতুর উত্তর দিকের সংযোগ সড়কসহ সেতুর কিছু অংশ ভেঙে দেবে গেছে। চলাচলে ভোগান্তিতে এলাকাবাসী। পানবাড়ি, রংপুর, ১ জুলাইছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
কাজ পাওয়ার আশায় বসে আছেন এক দিনমজুর। শাপলা চত্বর, রংপুর, ১ জুলাইছবি: মঈনুল ইসলাম
মাছের প্রজনন-বংশবৃদ্ধির মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ আহরণ নিষিদ্ধ। তাই জেলেরা এভাবে নৌকা ও জাল ফেলে রেখেছেন। কাটাছড়ি, রাঙামাটি, ১ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২১
বাড়ির উঠানের সামনে বেগুনি আভা ছড়িয়ে ফুটে আছে রুয়েলিয়া ফুল। এটি ‘পটপটি’ নামে পরিচিত। খামাদংপাড়া, বান্দরবান, ১ জুলাইছবি: মং হাই সিং মারমা
১৬ / ২১
কচুপাতায় বৃষ্টির পানি। পানির বড় একটি ফোঁটার কাছে এসেছে মাকড়সা। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
১৭ / ২১
যমুনার পানি হু হু করে বাড়ছে। শঙ্কায় নদীর তীরবর্তী এলাকার বাঁধে বসে আছেন মোমেনা, মনেজা বেগমসহ নদীপাড়ের বাসিন্দারা। মির্জাপুর, বগুড়া, ১ জুলাইছবি: সোয়েল রানা
১৮ / ২১
শাপলা ফুল হাতে নিয়ে স্কুলে যাচ্ছে এক খুদে শিক্ষার্থী। নাজিরদিগর, রংপুর, ১ জুলাই।ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২১
ভোর থেকে কখনো ভারী বৃষ্টি, আবার কখনো ঝিরঝির বৃষ্টি। এমন বৃষ্টির মধ্যে পলিথিন গায়ে মোটরসাইকেলে গন্তব্যের পথে এক চালক। জিলেরডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১ জুলাইছবি: সাদ্দাম হোসেন
২০ / ২১
বৃষ্টি উপেক্ষা করে স্কুলের পথে শিশুরা। সঙ্গে অভিভাবক। জিলেরডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১ জুলাইছবি: সাদ্দাম হোসেন
২১ / ২১
ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত ১৮ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আর আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯২৪ জন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ১ জুলাইছবি: মীর হোসেন