জমিতে গর্জন তিল আবাদ করেছেন কৃষক ও ইউপি সদস্য মদনমোহন দাস। ফলনও ভালো হয়েছে। খাকটেকা, জুড়ী, মৌলভীবাজার, ২১ জানুয়ারিছবি: কল্যাণ প্রসূন
২ / ২০
বাড়ির উঠানে স্ত্রী গোলাপি বেগমকে সঙ্গে নিয়ে বাঁশের পলো তৈরি করছেন মাঈনউদ্দিন শেখ। প্রতিটি পলো আকারভেদে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হবে। বোকাইল, গেরদা, ফরিদপুর, ২২ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
৩ / ২০
শীতের সকালে শিশুদের খেলনা বিক্রি করতে শহরে এসেছেন এই ব্যক্তি। সিও বাজার, রংপুর, ২২ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
কুয়াশামাখা শীতের সকালে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন এক নারী ও এক পুরুষ। শিশুকে নেওয়া হয়েছে কোলে, যা ঝুঁকিপূর্ণ। আম্বরখানা, সিলেট, ২২ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১২ / ২০
কিশোর আলো-ফ্রেশের আয়োজনে কুমিল্লা হাইস্কুলের ছাত্রীদের নিয়ে আগামীর অনন্যা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন একজন চিকিৎসক। কুমিল্লা, ২২ জানুয়ারিছবি: এম সাদেক
১৩ / ২০
গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা পড়ছে সিলেটে। কুয়াশায় ঢাকা সড়কপথ দিয়ে যানবাহন চলছে। মালনীছড়া চা-বাগান, ২২ জানুয়ারিছবি: আনিস মাহমুদ