একঝলক (৩ মার্চ, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
খেতের পাশে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছেন এক পাটি বিক্রেতা। রায়েরমহল, খুলনা, ৩ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
খেত থেকে শাক তোলার পর তা আঁটি বেঁধে ঝুড়িতে নিচ্ছেন পাহাড়ি এক নারী। এক আঁটি পুঁইশাক ২০ টাকায় বিক্রি করেন তিনি। রাঙামাটি, ৩ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১২
সদ্য মাড়াই করা ভুট্টা রোদে শুকাচ্ছেন এক নারী। হাটে পাইকারিতে প্রতি মণ ভুট্টা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। লক্ষ্মীপুর, শাজাহানপুর, বগুড়া, ৩ মার্চ
ছবি: সোয়েল রানা
৪ / ১২
আলু হিমাগারে রাখার জন্য বাছাই করার কাজে ব্যস্ত নারী শ্রমিকেরা। হয়বতখাঁ, কাউনিয়া রংপুর, ৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
চাতালে তেজপাতা শুকাতে দেওয়া হয়েছে। শুকানো তেজপাতা বিক্রি হবে ১ হাজার ৭০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা প্রতি মণ। বাজেমজকুর, কাউনিয়া, রংপুর, ৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১২
টেকনাফের স্থানীয় জেলে আবদুল আমিনের বড়শিতে ধরা পড়েছে শাপলাপাতা মাছটি। এর ওজন ১৩০ কেজি। পশ্চিমপাড়া সৈকত, শাহপরীর দ্বীপ, টেকনাফ, ৩ মার্চ
ছবি: প্রথম আলো
৭ / ১২
গোলাপের বাগানে গাছ ছেঁটে দিচ্ছেন এক ব্যক্তি। গোকুল, বগুড়া, ৩ মার্চ
ছবি: সোয়েল রানা
৮ / ১২
নর্দমা পুনর্নির্মাণের কাজ চলছে। সড়কেই রাখা হয়েছে কাদামাটি ও নির্মাণসামগ্রী। বিআইডিসি সড়ক, খুলনা, ৩ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১২
সাইকেলে করে গ্যাসের সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছেন এক ব্যক্তি। বাস্তুহারা, খুলনা, ৩ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় আর্জেন্টিনা ও মেসির ভক্তরা শোভাযাত্রা বের করেন। সরিষাবাড়ী, জামালপুর, ৩ মার্চ
ছবি: শফিকুল ইসলাম
১১ / ১২
ট্রাক থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার নামাচ্ছেন শ্রমিকেরা। শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, রাজশাহী, ৩ মার্চ
ছবি: শহীদুল ইসলাম
১২ / ১২
মোটরসাইকেল চলাচলে প্রস্তাবিত ‘মোটরসাইকেল চলাচল নীতিমালা ২০২৩’ প্রত্যাহার ও বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করে বরিশালের বাইকিং কমিউনিটি। এ সময় তাঁরা বাইক সামনে রেখে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অবস্থান করেন। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল নগর, ৩ মার্চ
ছবি: সাইয়ান