আখ মাড়াইয়ের পর তা থেকে রস আলাদা করা হয়েছে। এখন চলছে জ্বাল দেওয়ার কাজ। বড় কড়াইয়ে নাড়তে নাড়তে কিছুটা শক্ত হয়ে এলে তরল গুড় নামিয়ে টিনে ভরা হবে। পেলাইদ, শ্রীপুর, গাজীপুর, ১৫ মার্চছবি: সাদিক মৃধা
৭ / ১৯
বড় হচ্ছে আমের গুটি। বাস্তুহারা, খুলনা, ১৫ মার্চছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৯
বিদ্যুতের তারে বসেছে এক জোড়া কবুতর। আলমনগর, খুলনা, ১৫ মার্চছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৯
শাকবাড়িয়া নদীর চরে ছোট্ট ম্যানগ্রোভ নার্সারিতে পলি ব্যাগে সাজানো কেওড়া, খলিশা, কাঁকড়া ও বাইন চারার পরিচর্যা করছেন তিনি। টেপাখালী, কয়রা, খুলনা, ১৫ মার্চছবি: ইমতিয়াজ উদ্দীন
১০ / ১৯
খালে জাল টেনে মাছ ধরতে নেমেছে দাদা-নাতি। লবণচরা, খুলনা, ১৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন ২. কোমরতাঁত বোনার আগে সুতা রোদে দিয়েছেন এই পাহাড়ি নারী। খাগড়াপুর,খাগড়াছড়ি, ১৫ মার্চছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ১৯
ঈদের আগে শেষ কর্মদিবস সোমবার হলেও টাকা তুলতে আজ রোববার ব্যাংকে ভিড় করেন গ্রাহকেরা। সোনালী ব্যাংক, ঝিলটুলী, ফরিদপুর, ১৫ মার্চছবি: আলীমুজ্জামান
১২ / ১৯
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পদুয়ার বাজার, কুমিল্লা, ১৫ মার্চছবি: প্রথম আলো
১৩ / ১৯
আমলাহার আশ্রয়ণ প্রকল্পে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ‘সহমর্মিতার ঈদ উদ্যাপন উপলক্ষে’ নতুন পোশাক বিতরণ করেছেন প্রথম আলোর পঞ্চগড় বন্ধুসভার সদস্যরা। মাগুরা, পঞ্চগড়, ১৫ মার্চছবি: প্রথম আলো
১৪ / ১৯
বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে বন্ধুসভার বন্ধুদের সঙ্গে কুইজ বিজয়ীরা। ভৈরব, কিশোরগঞ্জ, ১৫ মার্চছবি: প্রথম আলো
১৫ / ১৯
বগুড়া শহরের সাতমাথা-বনানী সড়ক সংস্কারের কাজ চলছে। এক লেন খোঁড়াখুঁড়ি করায় যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। কলোনি, বগুড়া, ১৫ মার্চছবি: সোয়েল রানা
১৬ / ১৯
এবার আগেভাগেই বৃষ্টি শুরু হয়েছে। তাই মাটির তৈরি টব বিক্রির হিড়িক পড়েছে। দূরদূরান্তের নার্সারিমালিকেরা ট্রাকে টব কিনে নিয়ে যাচ্ছেন। দক্ষিণ মমিনপুর, রংপুর, ১৫ মার্চছবি: মঈনুল ইসলাম
১৭ / ১৯
ঈদ উপলক্ষে বিক্রির জন্য মাটি দিয়ে নানা খেলনা তৈরি শেষে রং করা হচ্ছে। পালপাড়া, রংপুর, ১৫ মার্চছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৯
মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। গোপালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, ১৫ মার্চছবি: নুতন শেখ
১৯ / ১৯
পাহাড়ি গ্রামীণ পরিবেশে ঘরের আঙিনায় খেলায় মেতে উঠেছে দুই শিশু। তংপ্রু পাড়া, বান্দরবান, ১৫ মার্চছবি: মং হাই সিং মারমা